ধর্ষণের জন্য দায়ী মোবাইল ফোন, মন্তব্য আজম খানের
লখনউ, ২৪ অক্টোবর : ফের একবার বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি নেতা তথা মন্ত্রী আজম খান। [নিজে এইডস রোগী জেনেও ১২ বছরের মেয়েকে ধর্ষণ বাবার]
মোবাইল ফোন ব্যবহার করার জন্যই ধর্ষণের ঘটনা ঘটছে, এমনটাই মত আজম খানের। এক্ষেত্রে তিনি টেনে এনেছেন দিল্লিতে ২ বছরের শিশুর ধর্ষণের প্রসঙ্গ। ['সানি লিওনির কন্ডোমের বিজ্ঞাপনে ধর্ষণ আরও বাড়বে']

আজম খানের মতে, আমাদের সত্যটা বুঝতে হবে। মোবাইল ফোনের জন্যই ধর্ষণের ঘটনা ঘটছে। সেজন্য তিনি সমস্যার গভীরে গিয়ে বিশ্লেষণের আর্জিও জানিয়েছেন। [চার জন পুরুষের দ্বারা ধর্ষণ? কোনওভাবেই সম্ভব নয়! মুলায়ম]
মোবাইলে বিভিন্ন উত্তেজক ছবি অবাধে দেখা যেতে পারে। গোটা যুবসমাজকে যা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। একেবারে কমবয়সীদের জন্য যা ভয়ঙ্কর বিপদের, জানিয়েছেন এই সমাজবাদী নেতা। [৬ বছর ধরে মেয়েকে লাগাতার ধর্ষণ বাবার]
গত শুক্রবার দিল্লির রামলীলা ময়দান থেকে একটি ২ বছরের শিশুককন্যাকে অপহরণ করা হয়। পরে সংজ্ঞাহীন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। গোপনাঙ্গে গভীর ক্ষতও দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি ১৭ বছরের কিশোর বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে। ['ধর্ষণের চেষ্টার' অভিযোগে গ্রেফতার এক মহিলা!]
সেইপ্রসঙ্গেই আজম খান এমন উদ্ভট মন্তব্য করে বসেছেন। এর আগে তাঁর দলের প্রধান মুলায়ম সিং যাদব গণধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। মুলায়ম জানিয়েছিলেন, চারজন মিলে ধর্ষণ কোনওভাবে সম্ভব নয়। [ধর্ষণে শীর্ষ স্থানাধিকারী ১০ টি দেশের তালিকা]












Click it and Unblock the Notifications