চার জন পুরুষের দ্বারা ধর্ষণ? কোনওভাবেই সম্ভব নয়! মুলায়মের মন্তব্যে হতবাক গোটা দেশ

লখনউ, ১৯ আগস্ট : ধর্ষকদের হয়ে সওয়াল করে এর আগেও সমালোচনা মুখে পড়েছেন উত্তরপ্রদেশের বরিষ্ঠ নেতা মুলায়ম সিং যাদব। কিন্তু তাতেও কোনও হেলদোল নেই। আবারও বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে এই সমাজবাদী পার্টি নেতা।[ছেলেরা ভুল করে ধর্ষণ করে, তার জন্য ফাঁসি দেওয়া উচিত না : মুলায়ম সিং যাদব]

মঙ্গলবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, "অনেক ধর্ষণের ঘটনাকে গণধর্ষণের ঘটনা বলে দেখানো হয়। কিন্তু এটা অবাস্তব। সাধারণত যদি একজন ধর্ষণ করে তাহলে চারজনের নামে অভিযোগ দায়ের হয়। চারজনকে ধর্ষণে অভিযুক্ত করা হয়। এটাও কি কখনও সম্ভব? এটা অবাস্তব। ওরা বলতে পারে একজন দেখছিল...একজন ওখানে ছিল...যদি চার ভাই হয়, তাহলে সবার নামেই অভিযোগ করা হয়।" [উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে ধর্ষণ হতেই পারে: মুলায়ম সিং যাদব]

চার জন পুরুষের দ্বারা ধর্ষণ? কোনওভাবেই সম্ভব নয়! মুলায়মের মন্তব্যে হতবাক গোটা দেশ

শুধু তাই নয়, নিজের ছেলে অখিলেশ যাদবের শাসনে উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সওয়াল তুলে তিনি বলেন, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লির তুলনায় যদিও উত্তরপ্রদেশে এই ধরণের ঘটনার সংখ্যা অনেক কম তবুও এরাজ্যের সরকারকেই সবচেয়ে বেশি দোষারোপ করা হত, সমালোচনা করা হত। [যৌনসহবাস করলে মহিলাদের ফাঁসি দেওয়া উচিত, বললেন সপা নেতা আবু আজমি]

মুলায়মের এই বক্তৃতা নিয়েই বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়।

বিজেপি নেত্রী শাজিয়া ইলমি টুইট করে বলেন, ধর্ষণের প্রতি সূক্ষ্ম পোষকতা আছে মুলায়ম সিং যাদবের। উনি কি কোনওদিনও গণধর্ষণের কথা শোনেননি? শোচনীয়।

কংগ্রেসনেত্রী শোভা ওঝার কথায়, "আগেও উনি এধরণের মন্তব্য করেছেন। আজও তিনি বলছেন গণধর্ষণ সম্ভব নয়। যারা এই কাজ করে, ওনার মন্তব্য তাদের এই কাজে আরও উৎসাহ দেবে।" ['ধর্ষণ' হয় নারী-পুরুষের সম্মতিতেই, মন্তব্য উত্তরপ্রদেশ মন্ত্রীর]

গত বছর ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন মুলায়ম। মুম্বই গণধর্ষণ কাণ্ডে ৩ জনকে ফাঁসির নির্দেশ দিতেই তিনি মন্তব্য করেন, "ধর্ষণের সাজা কি ফাঁসি হওয়া উচিত? ওরা ছেলে, ভুল করে ফেলে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+