(ভিডিও) উলটপুরাণ: অটো চালককে 'ধর্ষণের চেষ্টার' অভিযোগে গ্রেফতার এক মহিলা!

নয়াদিল্লি, ১৭ জুলাই : শুধু মহিলা না পুরুষরাও যে যৌন হেনস্থার শিকার হন তার আরও এখ জলজ্যান্ত উদাহরণ মিলল দিল্লির বুকেই। এক অটো চালককের সঙ্গে জবরদস্তি যৌনমিলন করা এবং বন্ধুকে দিয়ে তা ভিডিও রেকর্ড করে এমএমএস বানানোর চেষ্টার অভিযোগে দক্ষিণ দিল্লির ৩২ বছরের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মহিলার যে বিদেশী বান্ধবী ভিডিও রেকর্ড করছিলেন তিনি পলাতক।

বছর ৪১-এর উমেশ প্রসাদ পুলিশকে জানিয়েছেন, দক্ষিণ দিল্লির সকেট থেকে রেনু লালওয়ানি নামের ওই মহিলা অটো ভাড়া করেন। উমেশকে অর্জুন নগর নিয়ে যেতে বলে রেনু। গন্তব্যে পৌঁছনোর পর ভাড়ার টাকা মেটানোর অছিলায় নিজের ফ্ল্যাটের ভিতরে উমেশকে ডাকে। উমেশকে জল খেতে দেয়, দিয়ে আচমকাই ভিতর থেকে সমস্ত দরজা, জানলা বন্ধ করে দেয় রেনু।

উলটপুরাণ: অটো চালককে 'ধর্ষণের চেষ্টার' অভিযোগে গ্রেফতার এক মহিলা!

এরপরই অটোচালক উমেশের কাছে যৌন মিলনের প্রস্তাব রাখে। অটোচালক সোজাসুজি রেনুর সে প্রস্তাব প্রত্যাখ্য়ান করেন।

প্রত্যাখ্যানের জেরে হতাশ হয়ে রেনু উমেশকে ওয়াইন দিতে চায় এবং উমেশের উপর ঝাঁপিয়ে পড়ে। উমেশ ক্রমাগত না না করতে থাকে। তখন উমেশের শার্টি ছিঁড়ে দেয় রেনু, উমেশের শরীরের বিভিন্ন জায়গায় মুখ ঘষতে শুরু করে রেনু। আর সেই সময় রেনুর বিদেশী বান্ধবী গোটা বিষয়টি ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে থাকে।

সৌভাগ্যবশত, একটু সুযোগ পায় উমেশ, যখন রেনু একটু অন্যমনষ্ক হয়ে পড়ে। সেই সুযোগে বাড়ির দোতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে পালানোর সুযোগ পায়। কিন্তু এর ফলে তার দুটি পাই ভেঙে গিয়েছে। এরপরই উমেশ পুলিশের কাছে গোটা বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

পুলিশ জানিয়েছে রেনুর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও বেশ কয়েকজন অটো চালকের লাইসেন্স উদ্ধার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+