ইডেনে মুম্বই বধ কলকাতার, প্লে-অফের দৌড়ে টিকে রইলেন রাহানে-রিঙ্কুরা
ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সকে চার উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে কেকেআর-এর প্লে-অফের আশা টিকে রইল। মুম্বই যদিও আগেই প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল।
প্রথমে ব্যাট করে মুম্বই ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে। এদিন মুম্বইয়ের শুরুটা ছিল নড়বড়ে। ৬ ওভারের মধ্যে ৪১ রানে ৪ উইকেট হারানোর পর হার্দিক পান্ডিয়া (২৬) ও তিলক বর্মা (২০) ৪৯ বলে ৪৩ রানের জুটি গড়েন। শেষে করবিন বশ ১৮ বলে অপরাজিত ৩২ রান যোগ করেন। কেকেআরের পক্ষে সৌরভ দুবে (২/৩৪), ক্যামেরন গ্রিন (২/২৩), কার্তিক ত্যাগী (২/৩৭) ও সুনীল নারিন (১/১৩) উইকেট নেন।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করে কেকেআর চার উইকেটে জয়ী হয়। মনীশ পাণ্ডে (৪৫) ও রভম্যান পাওয়েল (৪০) ৬৪ রানের জুটি গড়েন। পরে রিঙ্কু সিং জয়সূচক রানটি করে ১৮.৫ ওভারে কেকেআরকে লক্ষ্যে পৌঁছে দেন। মুম্বইয়ের করবিন বশ বোলিংয়ে ৩০ রানে ৩ উইকেট নেন। দীপক চাহার, জসপ্রীত বুমরাহ ও এএম গজনফার একটি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর: মুম্বই ইন্ডিয়ান্স: ১৪৭/৮ (২০ ওভার); করবিন বশ ৩২*, হার্দিক পান্ডিয়া ২৬, তিলক বর্মা ২০; সৌরভ দুবে ২/৩৪, ক্যামেরন গ্রিন ২/২৩।
কলকাতা নাইট রাইডার্স: ১৪৮/৬ (১৮.৫ ওভার); মনীশ পাণ্ডে ৪৫, রভম্যান পাওয়েল ৪০; করবিন বশ ৩/৩০।












Click it and Unblock the Notifications