নিজের এইডস রোগী জেনেও ১২ বছরের মেয়েকে ধর্ষণ বাবার
মুম্বই, ৭ সেপ্টেম্বর : কিছুদিন আগে মেয়েকে ধর্ষণের দায়ে এক ৪০ বছরের ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এরপরে অভিযুক্তের শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরে চক্ষু চড়কগাছ পুলিশের।
অভিযুক্তের রক্তে এইচআইভি এইডসের নমুনা পাওয়া গিয়েছে। এরপরে জেরাতেই অভিযুক্ত ব্যক্তি জানায়, বছরখানের আগে তার এইডস ধরা পড়ে। এতদিন ধরে সে ওষুধ খেয়ে আসছিল। আর এব্যাপারে তার স্ত্রী, মেয়েরা কেউ কিছু জানে না। বাড়ির আর কারও এইডস নেই বলেও দাবি করেছে ওই অভিযুক্ত।

প্রসঙ্গত, নিজের ১২ বছরের বোনকে পিশাচ বাবার হাতে ধর্ষিতা হতে দেখে ২১ বছরের গীতা (নাম পরিবর্তিত) প্রতিবেশীদের সাহায্য নিয়ে পুলিশে অভিযোগ জানায়। তাঁকেও ১১ বছর বয়স নাগাদ বাবার হাতে সম্ভ্রম খোয়াতে হয় বলে জানায় সে।
এরপরই পেশায় কাঠের মিস্ত্রি ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ধর্ষণের মামলা ও পসকো আইনে যৌন হয়রানির মামলা দায়ের করা হয়। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত অভিযুক্তের পুলিশ হেফাজত নির্দেশ দিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications