'সানি লিওনির কন্ডোমের বিজ্ঞাপনে ধর্ষণ আরও বাড়বে' : সিপিআই নেতা
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রীদের একজন সানি লিওনি। তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। সানির করা কন্ডোমের বিজ্ঞাপন নিয়ে এবার বিতর্ক বাঁধালেন সিপিআই নেতা অতুল অঞ্জন। [ফের নীল ছবিতে ফিরছেন সানি লিওনি!]
এই সিপিএম নেতার মতে, সানি লিওনির করা কন্ডোমের বিজ্ঞাপনটি অশ্লীল। এটি যৌন উসকানিমূলক ও মানবিক বোধকে ধুলিস্যাৎ করে দেয়। টিভিতে এমন বিজ্ঞাপন দেখানো হলে তা সারা দেশে ধর্ষণের ঘটনাকে বাড়িয়ে তুলবে বলেও দাবি করেছেন তিনি। [জন্মদিন স্পেশাল : হট অ্যান্ড এক্সক্লুসিভ সানি লিওনি]

উত্তরপ্রদেশে এক জনসভায় বক্তৃতা করার সময়ে এমন বিতর্কিত মন্তব্য করেন অতুলবাবু। পরে সেই বক্তৃতার ভিডিওটি ইউটিউবে আপলোড হতেই ভাইরাল হয়ে গিয়েছে। [সেরা কাঙ্খিত মহিলা ২০১৪: দীপিকাকে টপকে শীর্ষে সানি]
পরে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানান, এমন বলার জন্য তিনি দুঃখিত। তবে সানি লিওনির এমন বিজ্ঞাপন অত্যন্ত অশ্লীল। [বলিউডের কিছু অশ্লীল-কমেডি ছবি]












Click it and Unblock the Notifications