Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৬০ বছর ধরে গর্ভবতী নবতিপর বৃদ্ধা

সানতিয়াগো, ৮ অগাস্ট : যৌবনের একেবারে শেষের দিকে এসে মহিলাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা শেষ হয়। এমনকী গর্ভধারণও সম্ভব হয় না। তবে মাঝে মাঝেই এমন অনেক কিছু ঘটে যার কোনও ব্যাখ্যা চিকিৎসা পরিভাষায় পাওয়া যায় না। [ক্যামেরার ফ্ল্যাশে দৃষ্টিহীন হল তিন মাসের শিশু]

ঠিক এমন অলৌকিক কিছুই ঘটেছে নবতিপর এক বৃদ্ধার সঙ্গে। দক্ষিণ আমেরিকার চিলিতে এক ৯১ বছর বয়সী মহিলা গত ছয় দশক ধরে গর্ভে ভ্রুণ নিয়ে বেঁচে রয়েছেন বলে জানা গিয়েছে। [স্ত্রী যৌনমিলনে গররাজি, ৭৫ বছরের বৃ্দ্ধ ঠুকলেন বিবাহ বিচ্ছেদের মামলা]

৬০ বছর ধরে গর্ভবতী নবতিপর বৃদ্ধা


এস্তেলা মেলেন্ডেজ নামের ওই বৃদ্ধা চিলির নাভিদাদ শহরের লা বোকার বাসিন্দা। জানা গিয়েছে, গত ৬০ বছরে তিনি কখনও বোঝেননি যে তিনি গর্ভবতী। [এক বছরে ৫০ জনকে গর্ভবতী করেছেন, জেনে নিন এই 'স্পার্ম ডোনর' সম্পর্কে]

বহুদিন ধরেই তাঁর পেটের কাছটি ফোলা ছিল। তবে তিনি যে গর্ভে ভ্রুণ নিয়ে বেঁচে রয়েছেন, তার কোনও আভাস তিনি কখনও পাননি। এমনকী কখনও পেটে ব্যথা বা অস্বাভাবিক কিছুও মনে হয়নি তাঁর। [ভিক্ষে করে ব্যাঙ্ক ব্যালান্স ১০ কোটি টাকা]

চিকিৎসকেরা জানিয়েছেন, মহিলার গর্ভে থাকা ভ্রুণটি কোনওভাবে মহিলার কোনও শারীরিক ক্ষতিও করেনি। তবে কিছুদিন আগে পড়ে গিয়ে চোট পান এস্তেলা। সেসময়ে এক্স-রে করলে পেটে কিছু একটা রয়েছে বলে ধরা পড়ে। [মহা ধূমধাম করে অনুষ্ঠিত হল 'কুমীরের বিয়ে']

প্রথমে চিকিৎসকেরা মনে করেছিলেন টিউমার হয়েছে বলে। তবে ফের একবার এক্স-রে করার পরে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। গোলাকার বস্তুটি টিউমার নয়, ভ্রুণ। তবে বহুদিন আগেই তার মৃত্যু ঘটেছে। [এলিয়েনের অস্তিস্ব রয়েছে, দেখতেও মানুষের মতোই, বলছেন বিশেষজ্ঞরা]

এস্তেলার পরিবার সূত্রে জানা গিয়েছে, বহুদিন আগে এস্তেলা নামের ওই বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন। নিঃসন্তান দম্পতি বহু চেষ্টা করেও সন্তানসুখ পাননি। [৪০ বছরের পুরনো মাংস বিক্রি চিনে!]

গোটা ঘটনা জানার পরে এস্তেলা স্বগতোক্তির সুরে জানিয়েছেন, পেটের ফোলা অংশটি দেখে সবসময়ে তার স্বামীর কথা মনে পড়ত, আর মনে পড়ত কীভাবে হাজারো চেষ্টা করেও সন্তানের জন্ম দিতে পারেননি তিনি। ['লিঙ্গ' হারানো যুবক 'পিতা' হতে চলেছেন]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+