ক্যামেরার ফ্ল্যাশে দৃষ্টিহীন হল তিন মাসের শিশু
বেজিং, ৩১ জুলাই : মাত্র তিন মাস বয়স। নিশ্চিন্তে শুয়ে খেলা করছিল শিশুটি। বাড়িতে উপস্থিত এক পারিবাবিক বন্ধু অতি উৎসাহে ছবি তুলে নিল তার। শিশুটির বাবা-মা তার পরেও খেয়াল করেননি কোনও অস্বাভাবিকতা। [কাফেতে সন্তান প্রসব করার পরও গেমস খেলতে ব্যস্ত 'মা'!]
তবে বিষয়টি ধরা পড়ল তারপরই। জানা গেল, উৎসাহী ওই পারিবারিক বন্ধুর কারণেই অন্ধ হয়ে গিয়েছে তাদের তিন মাসের শিশুপুত্র। কারণ মুখের খুব কাছ থেকে ছবি তোলার সময়ে ক্যামেরার ফ্ল্যাশটি বন্ধ করতে ভুলে গিয়েছিলেন তিনি। [এবার কলকাতা থেকে রেলপথে পাড়ি সোজা চিনে!]

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গণপ্রজাতন্ত্রী চিনে। শিশুটির খানিক অস্বাভাবিকতা লক্ষ্য করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, তার বাম চোখের দৃষ্টি অনেকটাই চলে গিয়েছে এবং ডান চোখটি ক্যামেরার ফ্ল্যাশের কারণে অন্ধ হয়ে গিয়েছে। [চিনের প্রাচীরের এক-তৃতীয়াংশ নিশ্চিহ্ন]
চিকিৎসকেরা জানিয়েছেন, শল্য চিকিৎসা করেও এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কারণ চোখের ভিতরের কোষগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুদের চার বছর বয়স পর্যন্ত এই কোষগুলি খুব সংবেদনশীল থাকে ফলে তার উপরে চাপ পড়ায় দৃষ্টিশক্তি চলে গিয়েছে শিশুটির। [৪০ বছরের পুরনো মাংস বিক্রি চিনে!]
শিশুপুত্রের দৃষ্টি চলে যাওয়ার দৃশ্যতই ভেঙে পড়েছেন ওই চিনা দম্পতি। তবে ওই পারিবারিক বন্ধুর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications