ভিক্ষে করে ব্যাঙ্ক ব্যালান্স ১০ কোটি টাকা
দুবাই, ১৩ জুলাই : আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ কোটি টাকা থাকলে আপনি কি করবেন? আর যাই করুন নিশ্চয়ই ভিক্ষে করবেন না। তবে পৃথিবীতে এমন মানুষও রয়েছেন যিনি ব্যাঙ্কে এই পরিমাণ টাকা জমিয়েও ভিক্ষার পথ বেছে নিয়েছেন।
আজব এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। সেখানে পুলিশ ভিক্ষারত একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। পরে ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা যায়, সেখানে ৫ লক্ষ কুয়েতি দিনার বা ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকা রয়েছে।

জানা গিয়েছে, কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে একটি মসজিদের বাইরে ওই ব্যক্তিটিকে ভিক্ষা করা অবস্থায় গ্রেফতার করা হয়। কারণ কুয়েত সহ মধ্যপ্রাচ্য়ের বাহারিন,ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহিতে ভিক্ষা করা আইনত নিষিদ্ধ।
বিশেষ করে এই রমজানের সময়ে কিছু মানুষ নিয়ম ভাঙার চেষ্টা করলে কড়া হাতে তা দমন করে পুলিশ। কারণ বহু মানুষ এই সময়ে দান-খয়রাতি করে থাকেন।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ২২ জন ভিক্ষুককে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কুয়েতের প্রশাসন। কারণ বহু বিদেশি এখানে এসে ভিক্ষার কাজে নিযুক্ত হন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications