Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) মহা ধূমধাম করে অনুষ্ঠিত হল 'কুমীরের বিয়ে'

মেক্সিকো, ৭ জুলাই : মেক্সিকোর দক্ষিণের একটি শহরের মেয়র এমন একজনকে বিয়ে করলেন যাকে বিয়ের করার কথা স্বপ্নেও কেউ ভাববে না।

বিয়ের দিনে সান পেদ্রো উয়ামেলুলা প্রদেশের মেয়র জোয়েল বাসকেস রোহাস সাদা পোশাকে হাজির হলেন ছাদনা তলায়। কোলে করে নিয়ে এলেন কনেকে। অবাক হচ্ছেন, আসলে পাত্রী হল একটি কুমীর।

আসলে এটি মেক্সিকোর একটি পুরনো প্রথা। ভালো বৃষ্টির জন্য এটি করা হয়। ১৭৮৯ সাল থেকে এই প্রথা চলে আসছে। বর্ষায় সময়ে ভালো বৃষ্টি হলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা ভালো পসার করতে পারেন। তাই ভালো বৃষ্টির জন্য এই প্রথাটি পালন করা হয়। নিচের স্লাইডে দেখে নিন কনের সাজে কুমীর ও বিয়ের নানা অদ্ভুত তথ্য।

কুমীরের বিয়ে

কুমীরের বিয়ে

মেক্সিকোর এই প্রথায় বিয়ের আগে প্রথমে কুমীরটিকে ব্যাপ্টিজম গ্রহণ করতে হয়।

কুমীরের বিয়ে

কুমীরের বিয়ে

গ্রামের মৎসজীবীরা যাতে সমুদ্রে গিয়ে অনেক পরিমাণে মাছ ধরতে পারে সেজন্য এই প্রথা চালু হয় ১৭৮৯ সালে।

কুমীরের বিয়ে

কুমীরের বিয়ে

এই কুমীরটির আসল মালিক ছিলেন গুলেনিও গঞ্জালেস নামে এক ব্যক্তি।

কুমীরের বিয়ে

কুমীরের বিয়ে

গঞ্জালেস জানান, মূলত বৃষ্টি অপ্রতুলতা যাতে না হয়, শস্যোৎপাদন ও মাছ ধরা যাতে ঠিক থাকে তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।

কুমীরের বিয়ে

কুমীরের বিয়ে

এদিন ব্যাপ্টিজম গ্রহণ করার পর কুমীর ছানাটির নাম হয় মারিয়া ইসাবেল।

কুমীরের বিয়ে

কুমীরের বিয়ে

এই বিয়ের পাত্র তথা সেখানকার সান পেদ্রো উয়ামেলুলা প্রদেশের মেয়র জোয়েল বাসকেস রোহাস জানান, এই প্রথায় অংশ নিতে পেরে তিনি রোমাঞ্চিত।

কুমীরের বিয়ে

কুমীরের বিয়ে

এখানকার মানুষ বহু আশা করে এই প্রথা অনুসরণ করে আসছে। প্রকৃতি, মানুষ ও জীবজন্তুর মধ্য়ে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে এই প্রথার অবদান গুরুত্বপূর্ণ। এমনটাই জানিয়েছেন মেয়র জোয়েল।

কুমীরের বিয়ে

কুমীরের বিয়ে

শুধু বিয়ে করেই গোটা বিষয়টি শেষ হয় না। এবার থেকে রাজকুমারীর মর্যাদা পাবে ওই কুমীরটি।

কুমীরের বিয়ে

কুমীরের বিয়ে

মেক্সিকোর ওই অঞ্চলের বাসিন্দারা মনে করেন, এই অনুষ্ঠান তাদের জীবনে উন্নতি ও শান্তির বার্তা বয়ে আনবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+