'লিঙ্গ' হারানো যুবক 'পিতা' হতে চলেছেন
জোহানেসবার্গ, ১২ জুন : গত মার্চেই খবরের শিরোনামে এসেছিলেন তিনি। সেবার বাদ যাওয়া লিঙ্গ তাঁর শরীরে প্রতিস্থাপন করেছিলেন চিকিৎসকেরা। সেই খবর ছড়িয়ে পড়েছিল চারিদিকে।
চারমাস যেতে না যেতেই আর একবার নতুন করে খবরে এলেন দক্ষিণ আফ্রিকার সেই ২১ বছর বয়সী যুবক। জানা গিয়েছে, তাঁর বান্ধবী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এবং চিকিৎসকেরা জানিয়েছেন, ওই যুবকই জন্ম নিতে চলা যুবতীর সন্তানের পিতা। যদিও যুবক-যুবতী দুজনেরই নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

চিকিৎসাবিজ্ঞানের জগতে এ এক বিরল ঘটনা বলে চিকিৎসকেরা জানিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তিন বছর আগে ওই যুবকের লিঙ্গ কেটে বাদ দিতে হয়েছিল। এরপর গত ডিসেম্বরে ফের একবার লিঙ্গ ফিরে পান ওই যুবক। বিশ্বের প্রথম লিঙ্গ প্রতিস্থাপন হয় ওই যুবকের।
এরপর কয়েকদিন আগে জানা যায়, যুবকের বান্ধবী অন্তঃসত্ত্বা হয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, যুবতীটি চার মাসের অন্তঃসত্ত্বা এবং জন্ম নিতে চলা শিশুটির পিতা ওই আফ্রিকান যুবক।












Click it and Unblock the Notifications