বাংলা ছবিতে শ্বেতা বসু প্রসাদ! ছবিমুক্তি এই আগস্টেই!
কলকাতা, ১৪ জুলাই : দেহব্যবসার দায়ে ধরা পরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। প্রতিষ্ঠিত হয়নি অভিযোগ। তবুও এই বিতর্কের জেরে অনেকটাই ধাক্কা খেয়েছে শ্বেতার কেরিয়ার। কিন্তু তিনি হার মানেনি। নিজের অভিনয় নিয়ে সংগ্রাম এখনও চালিয়ে যাচ্ছেন তিনি।[দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার 'কাহানি ঘর ঘর কি'-র ছোট্ট 'শ্রুতি']
তবে আগামী আগস্ট মাসেই বাংলা ছবিতে দেখা যাবে 'মকড়ি' ও 'ইকবাল' খ্যাত অভিনেত্রী শ্বেতাকে। যদিও এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০০৮ সালেই। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে বড়পর্দায় মুক্তি পেতে পারেনি ছবিটি। কিন্তু আর সে জটিলতা নেই। ফলে এই আগস্টেই মুক্তি পেতে চলেছে ছবিটি। [যৌন কেলেঙ্কারি: এবার শ্বেতা বসুর বদলা নেওয়ার পালা!]

ছবিটির পরিচালনা করেছেন সমীর চন্দ। ছবিতে শ্বেতার সঙ্গে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, যীশু সেনগুপ্ত প্রমুখ। [পরিস্থিতির শিকার আমি, সরকারি হোম থেকে বেরিয়ে নীরবতা ভাঙলেন শ্বেতা বসু]
প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প 'একটি নগীর নাম' অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি। বাবা ও মেয়ের সম্পর্কের চড়াই উতরাই ঘিরেই তৈরি হয়েছে ছবিটি। এই ছবিতে বাবা ও মেয়ের ভূমিকায় মিঠুন ও শ্বেতা যথাক্রমে অভিনয় করেছেন। এখানে মিঠুমের চরিত্রের নাম দ্বারকেশ্বর ও শ্বেতার চরিত্র অনু। [শ্বেতা বসুর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাল বলিউড কতটা দুমুখো]
অনুর কাছে তার বাবা দ্বারকেশ্বর একজন 'নায়ক'। আর বাবার জন্য মেয়ে অনু তাঁর গর্ব, তার জীবন, তাঁর আনন্দ। কিন্তু হঠাৎ এমন একটি ঘটনা ঘটে যা উথালপাথাল করে দেয় দ্বারকেশ্বর ও অনুর জীবন। তাঁদের সম্পর্কের গভীরতা পৌঁছয় অন্য এক পর্যায়ে। কিন্তু কিভাবে সেই জীবনের প্রতিকুলতার সঙ্গে লড়াই করে মেয়ের জন্য দেখা স্বপ্ন পূরণ করবে তাই নিয়েই এগিয়ে যাবে গল্প। ['দেহব্যবসা, নগ্ন ছবি, গালিগালাজ': কাহানি ঘর ঘর কি-র আদর্শ মা ও মেয়েদের এ কী হাল?]
এই ছবির হাত ধরেই ফের অভিনয় জগতে নিজের টিকে থাকার লড়াইটা শ্বেতা লড়তে পারেন কি না এখন তাই দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications