'দেহব্যবসা, নগ্ন ছবি, গালিগালাজ': কাহানি ঘর ঘর কি-র আদর্শ মা ও মেয়েদের এ কী হাল?

সেই ২০০০ সালে শুরু হয়েছিল ভারতীয় টেলভিশনে ইতিহাস সৃষ্টি করা দুই মেগা ধারাবাহুক কিউকি সাঁস ভি কভি বহু থি এবং কাহানি ঘর ঘর কি। টানা সাত-আট বছর ধরে ঘরে ঘরে জায়গা করে নিয়েছিল এই দুই মেগা ধারাবাহিকের চরিত্ররা।

কিউ কি... ধারাবাহিকের প্রধান চরিত্র তুলসী বিরানি বর্তমানের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। কিউ কি... ধারাবাহিকটি শেষ হয়ে যায়ওয়ার পর থেকে সেভাবে খবরে আসেনি এই ধারবাহিক। কিন্তু কাহানি ঘর ঘর কি ধারাবাহিকটি শেষ হয়েও যেন শেষ হচ্ছে না।

কিউ কি...র মতোই কাহানি ঘর ঘর কি ধারাবাহিকটিও আদর্শ পুত্রবধু পার্বতী আগরওয়াল ও তার পরিবারকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। মূলত পার্বতী, তাঁর স্বামী ওম ও মেয়ে শ্রুতিকে নিয়ে। আর এখানেই চমক।

ধারবাহিকটি তো সে কবেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু বিতর্ক ও দুর্ভাগ্য যেন আদর্শ পার্বতী ও তাঁর আদর্শ মেয়ে শ্রুতির পিছু ছাড়ছে না। না ধারাবাহিকে নয় বাস্তবেই।

প্রথমে বিতর্কে জড়ালেন পার্বতীর মেয়ে শ্রুতির ছোটবেলার চরিত্রে অভিনয় করা শ্বেতা বসু প্রসাদ। তারপরই বিতর্কে জড়ালেন শ্রুতির বড়বেলায় অভিনয় করা প্রীতি গুপ্তা। এবার তো মেয়েদের টপকে বিতর্ক ও দুর্ভাগ্য জাপটে ধরেছে শ্রুতির মা পার্বতীকেও। অর্থাৎ সাক্ষী তানওয়ারকেও।

কোন কোন বিতর্কে জড়িয়েছেন কাহানির এই আদর্শ বউমা ও মেয়েরা আসুন একঝলকে দেখে নেওয়া যাক।

শ্বেতা বসু প্রসাদ

শ্বেতা বসু প্রসাদ

পার্বতীর মেয়ে ছোট্ট শ্রুতি নিজের অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন। ধারাবাহিকে মায়ের আদর্শ মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট শ্বেতা। কিন্তু ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে দেহব্যবসার অভিযোগে ধরা পড়েন শ্বেতা। তখন অবশ্য তিনি আর ছোট নেই।

প্রীতি গুপ্ত

প্রীতি গুপ্ত

পার্বতীর মেয়ে শ্রুতি বড় হয়ে যায়। বড় শ্রুতির চরিত্রে মূলত অভিনয় করেন টিনা পারেখ। পাশাপাশি বড় শ্রুতির চরিত্রে অভিনয় করেন প্রীতি গুপ্তও। প্রীতির প্রথম হিন্দি টেলিভিশন ধারাবাহিকই ছিল কাহানি ঘর ঘর কি। সম্প্রতি তিনিও নগ্ন ছবি ফাঁস কাণ্ডে জড়িয়েছেন।

আনফ্রিডম

আনফ্রিডম

আনফ্রিডম নামের একটি ভারতে নিষিদ্ধ ছবিতে অভিনয় করেন প্রীতি ওরফে পার্বতীর আদর্শ মেয়ে শ্রুতি। এই ছবিতে সমকামীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এই ছবিরই বেশ কিছু সাহসী দৃশ্য ও ক্লিপিং এবং প্রীতির নগ্ন ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে যায় এবং এতে শোরগোল পড়ে যায়।

অনেকে মনে করছেন, এটা ছবির নির্মাতাদেরই পাবলিসিটি স্টান্ট। ['কাহানি ঘর ঘর কি' অভিনেত্রী প্রীতি গুপ্তার নগ্ন ছবি ফাঁস ইন্টারনেটে!]
তালিকায় পার্বতী

তালিকায় পার্বতী

কাহানি ঘর ঘর কী-তে পার্বতীর চরিত্রে অভিনয় করে দর্শকের মনে একেবারে গেঁথে গিয়েছেন পার্বতী। এখনও বহু বাড়িতে শোনা যায় শাশুড়িরা ছেলের জন্য পার্বতীর মতো বউমা চান। এদিকে সেই পার্বতীই এখন মোহল্লা আস্সি নামের একটি ছবিতে সানি দেওয়লের বিপরীতে অভিনয় করছেন। আর সেই ছবিতে সংলাপে দেদার অশ্রাব্য শব্দ শোনা গিয়েছে সাক্ষী তানওয়ারের মুখে। ছবির কিছু দৃশ্য হিন্দু ভাবাবেগকে আহত করেছে এই অভিযোগে এই ছবির নির্মাতা ও অভিনেতা কলাকুশলীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সাক্ষীর নামও রয়েছে এফআইআরএ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+