যৌন কেলেঙ্কারি: এবার শ্বেতা বসুর বদলা নেওয়ার পালা!

শ্বেতার কথায়, "মিডিয়া ছাড়া আমার আর কারোর উপর কোনও অভিযোগ নেই। আমার দুঃসময়ে মিডিয়া একটি বিবৃতি গঠন করে তা আমার উপর আরোপ করেছিল। সেই মন্তব্যটি সর্বত্র ছড়িয়েও দেওয়া হয়েছিল। মায়ের সঙ্গে কথা বলারই অনুমতি তখন আমার ছিল না আমি কী করে মিডিয়ায় কথা বলব?"
কীভাবে এই গোটা ঘটনাকে সামলাবেন তার ব্যাখ্যা দিতে গিয়ে শ্বেতা বলেন, "আমরা এখন চেষ্টা করছি যেই সাংবাদিক ও সংবাদপত্রে প্রথম আমার নামে মিথ্যা বিবৃতি ছাপা হয় তাদের খুঁজে বার করতে। কারণ সেখান থেকেই এই বিবৃতিটা ছড়ানো হয়েছিল। তাদের বিরুদ্ধে আমি কড়া আইনি পদক্ষেপ নেব।"
এর আগে সংবাদসূত্রে জানা যায়, শ্বেতা চলচ্চিত্র জগতেক কিছু মানুষকে দায়ী করেছেন, "যারা শ্বেতাকে দেহ ব্যবসার পেশায় পা রাখার জন্য উৎসাহিত করে। যদিও শ্বেতা নিজে জানিয়েছন, এই বিবৃতিও সম্পূর্ণ মিথ্যা, চলচ্চিত্র জগত চিরকালই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, সহযোগিতার হাত বাড়িয়েছে।"
ডিএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে তরুণ এই অভিনেত্রী জানিয়েছেন, আমি দোষী কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মিডিয়ার উচিত ছিল আমার বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করা।












Click it and Unblock the Notifications