Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার 'কাহানি ঘর ঘর কি'-র ছোট্ট 'শ্রুতি'

হায়দ্রাবাদ, ২ সেপ্টেম্বর : হাই প্রোফাইল দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে জনপ্রিয় তেলেগু অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদকে গ্রেফতার করস পুলিশ। সূত্রর তরফে জানানো হয়েছে. হায়দ্রাবাদের বাঞ্জারা হিলস-এর একটি হোটেলে অভিযান চালিয়ে শ্বেতাকে হাতেনাতে ধরে পুলিশ। শ্বেতার পাশাপাশি তেলেগু ফিল্ম জগতের সঙ্গে যুক্ত বেশ কিছু নামি শিল্পপতিকেও হেফাজতে নিয়েছে পুলিশ।

গোপনসূত্রে দেহব্যবসার খবর পেয়ে হায়দ্রাবাদের পুলিশ বাঞ্জারা হিলসের একটি হোটেল রবিবার রাতে হানা দেয়। সেখানে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে শ্বেতাকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। তৎক্ষণাৎ পুলিশ দেহ ব্যবসায় জড়িত থাকার কারণে শ্বেতা আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করে। দেহ ব্যবসার দালাল বালু নামের এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ।

যদিও এই প্রথমবার নয়, এর আগেও স্টিং অপারেশনে, ছায়াছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়ার জন্য সমঝোতার উদ্দেশ্যে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন শ্বেতা। এবং পরে অবশ্যে নিজের এই কীর্তির কথা স্বীকারও করেছিলেন তিনি। বলিউড-টলিউডের (তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি) একাংশের মতে ছবিতে ভাল কোনও চরিত্রের 'অফার' না পাওয়ার কারণেই এই পথে যেতে বাধ্য হয়েছেন শ্বেতা।

এক্ষেত্রে বলে রাখা ভাল, টলিউডের অভিনেত্রী হলেও শ্বেতার উত্থান কিন্তু হিন্দি টেলিভিশন ও বলিউডের হাত ধরেই। একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল কাহানি ঘর ঘর কি-তে মূল চরিত্র ওম ও পার্বতীর মেয়ে শ্রুতির চরিত্রে শিশুঅভিনেত্রী শ্বেতা অভিনয় করেছিলেন। বিশাল ভরদ্বাজের মকড়ি ছবিতে চুন্নি-মুন্নির দ্বৈত ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ইকবাল ছবিতেও শ্রেয়াস তলপডের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। শুধু তাই নয়, শ্বেতার সঙ্গে বাংলার যোগও অত্যন্ত গাঢ়। শ্বেতার মা পশ্চিমবঙ্গেরই মেয়ে। তাছাড়াও এক নদীর গল্প- ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গেও দেখা গিয়েছিল শ্বেতাকে।

ছোট্ট শ্রুতি

ছোট্ট শ্রুতি

টলিউডের অভিনেত্রী হলেও শ্বেতার উত্থান কিন্তু হিন্দি টেলিভিশন ও বলিউডের হাত ধরেই। একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল কাহানি ঘর ঘর কি-তে মূল চরিত্র ওম ও পার্বতীর মেয়ে শ্রুতির চরিত্রে শিশুঅভিনেত্রী শ্বেতা অভিনয় করেছিলেন।

মকড়ি-র চুন্নি-মুন্নি

মকড়ি-র চুন্নি-মুন্নি

বিশাল ভরদ্বাজের মকড়ি ছবিতে চুন্নি-মুন্নির দ্বৈত ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন শ্বেতা।

বাংলা ছবিতে অভিনয়

বাংলা ছবিতে অভিনয়

শুধু তাই নয়, শ্বেতার সঙ্গে বাংলার যোগও অত্যন্ত গাঢ়। শ্বেতার মা পশ্চিমবঙ্গেরই মেয়ে। তাছাড়াও এক নদীর গল্প- ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গেও দেখা গিয়েছিল শ্বেতাকে।

হাতে নাতে ধরা পড়লেন শ্বেতা

হাতে নাতে ধরা পড়লেন শ্বেতা

গোপনসূত্রে দেহব্যবসার খবর পেয়ে হায়দ্রাবাদের পুলিশ বাঞ্জারা হিলসের একটি হোটেল রবিবার রাতে হানা দেয়। সেখানে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে শ্বেতাকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। তৎক্ষণাৎ পুলিশ দেহ ব্যবসায় জড়িত থাকার কারণে শ্বেতা আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করে।

এই প্রথমবার নয়

এই প্রথমবার নয়

এই প্রথমবার নয়, এর আগেও স্টিং অপারেশনে, ছায়াছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়ার জন্য সমঝোতার উদ্দেশ্যে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন শ্বেতা। এবং পরে অবশ্যে নিজের এই কীর্তির কথা স্বীকারও করেছিলেন তিনি।

ছবিতে সুযোগ না পেয়েই এই পথ?

ছবিতে সুযোগ না পেয়েই এই পথ?

বলিউড-টলিউডের (তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি) একাংশের মতে ছবিতে ভাল কোনও চরিত্রের 'অফার' না পাওয়ার কারণেই এই পথে যেতে বাধ্য হয়েছেন শ্বেতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+