মুম্বইয়ে নিজের বাড়িতেই ঢোকা নিষিদ্ধ হল বিতর্কিত পূজা মিশ্রর!

ফের একবার বিতর্কে জড়িয়ে খবরে জায়গা করে নিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী তথা মডেল-ভিজে পূজা মিশ্র। গণ্ডগোল পাকানো, উপদ্রব করার অভিযোগে এবার তাঁর লোখণ্ডওয়ালার ফ্ল্যাটে প্রবেশে নিষেধ জারি করল প্রতিবেশীরাই। ফলে আপাতত বাড়িতেই ঢুকতে পারছেন না পূজা।

আর এই ঘটনার জেরে বেজায় মুশকিলে পড়েছেন পূজা। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উইন্ডসর টাওয়ার নামের যে আবাসনে পূজা থাকেন সেখানকার কার্যকারী সমিতি লিখিতভাবে পূজার বাড়িতে থাকা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। এবং এই ঘটনার জন্য দায়ী করেছে পূজার আচরণ, ব্যবহারকে। তাঁর অগ্রহণযোগ্য আচরণের জন্যই তাঁকে আবাসনে নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি তাদের।[দিল্লির দোকানে বন্দুক দাগলেন মডেল পূজা মিশ্র, কারণ নাকি শ্লীলতাহানি!]

মুম্বইয়ে নিজের বাড়িতেই ঢোকা নিষিদ্ধ হল বিতর্কিত পূজা মিশ্রর!

পূজার এক প্রতিবেশীর কথায়, কোনও কারণ ছাড়াই পূজা প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করেন। এমনকী কয়েকজন প্রতিবেশী নাকি কালো জাদু করে তাঁর পেশাগত জীবন নষ্ট করতে চাইছে বলেও কুৎসিত ও মিথ্যা অভিযোগ তুলেছেন।

এই ঘটনায় ক্ষিপ্ত পূজার কথায়, "আমার পরিবার ওই বাড়িটি কিনেছিল। কিন্তু এখন প্রতিবেশীরা আমেকেই সেই বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আমার পরিবারের কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়েছে যাতে আমাকে আবাসনে ঢুকতে দেওয়া না হয়। কোন আবাসনে এরকমটা করা হয় বলুন তো? আমি নিজে একজন আইনজীবী এবং এই বিষয়টিকে আদালতে নিয়ে যাব।" ['ব্ল্যাকম্যাজিক' করেন সোনাক্ষী সিনহা, ফেসবুকে অভিযোগ পুজা মিশ্রর]

এই প্রথমবার নয় এর আগেও পূজার নামে নানা অভিযোগ এসেছে। এর আগে অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তার মা পুনম সিনহার বিরুদ্ধে তার উপর কালো জাদু করার অভিযোগ এনেছিলেন। তাঁর খাবারে সলমন খান ও পুনম সিনহা মাদক মিশিয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ ছিল পূজার। সোনাক্ষীর পেশাগত জীবনের উন্নতিসাধনের জন্য নাকি পুনম ও সলমন মিলে এই কাজ করেছিলেন বলে ফেসবুকে বড়সড় পোস্ট করেছিলেন তিনি। যদিও সোনাক্ষী বা সলমন কোনওরকমেরই প্রতিক্রিয়া দেননি এই বিষয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+