দিল্লির দোকানে বন্দুক দাগলেন মডেল পূজা মিশ্র, কারণ নাকি শ্লীলতাহানি!

নয়াদিল্লি, ১৩ অক্টোবর : বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা মুম্বইয়ের মডেল পুজা মিশ্র ফের খবরে। দিল্লির কারোলবাগের একটি দোকানে আছমকাই ব্যাগ থেকে বের করে বন্দুক দাগলেন তিনি। যদিও তাঁর দাবি, ২ ব্য়ক্তি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করছিল, তাদের শিক্ষা দিতেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। যদিও নাটকীয় এই ঘটনায় তাৎক্ষণিক চাঞ্চল্য ছড়িয়েছিল।['ব্ল্যাকম্যাজিক' করেন সোনাক্ষী সিনহা, ফেসবুকে অভিযোগ পুজা মিশ্রর]

পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে। নিজের বন্ধুদের সঙ্গে কারোলবাগের ওই দোকানে গিয়েছিলেন পূজা। সব ঠিকই চলছিল ঘটনার সূত্রপাত হয় বিলিং কাউন্টারে। আচমকাই বন্দুক বের করেন তিনি। পূজার দাবি, সেই সময় ওই দুই ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন য়ারা তাঁকে দেখে কুরুচিকর মন্তব্য করেছিল। [বাংলার ক্যারাটে কন্যার 'কিক'-এর ঘায়ে কুপোকাত ইভটিজাররা!]

দিল্লির দোকানে বন্দুক দাগলেন মডেল পূজা মিশ্র, কারণ নাকি শ্লীলতাহানি!

শুধু তাই নয়, যখন তিনি কাউন্টারের কাছে দাঁড়িয়েছিলেন তখন ওই দুই ব্যক্তি অশালীন ভঙ্গিতে তাঁকে স্পর্শ করে। দোকানের ম্যানেজার পরিস্থিতি সামলানোর জন্য আসার আগেই লোক জড়ো হয়ে যায় এবং অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। [বিমানে ঘুমন্ত মহিলার শরীর হাতড়িয়ে ৬ মাসের হাজতবাস এক ধর্মযাজকের]

এই বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়। রাজেন্দ্র নগর পুলিশ থানায় এই মামলার অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ব্যাগ থেকে যে আগ্নেয়াস্ত্রটি বার করেছিলেন ওই মডেল তার পরীক্ষা নিরিক্ষা এখনও করা বাকি রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ওই দোকানের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। [মেয়েদের সম্ভ্রম লুঠের ঘটনা 'ভগবানের ইচ্ছে', মন্তব্য অকালি বিধায়কের]

অন্যদিকে ওই দোকানের তরফে অভিযোগে জানানো হয়েছে, দোকানের কর্মীদের হেনস্থা করেছেন পূজা। শুধু তাই নয়, তাদের পিস্তল দিয়ে গুলি করার হুমকিও দিয়েছেন। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+