'ব্ল্যাকম্যাজিক' করেন সোনাক্ষী সিনহা, ফেসবুকে অভিযোগ পুজা মিশ্রর
বিগ বস হাউসের প্রাক্তন প্রতিযোগী পূজা মিশ্র তার অযথা চিৎকার, বিতর্ক জন্ম দেওয়া কাণ্ডকারখানা, ঝগড়া প্রভৃতি বিভিন্ন কারনে পরিচিত। সম্প্রতি নিজের নিশানায় দাগলেন জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে। ফেসবুকে সরাসরি অভিযোগ তুললেন সোনাক্ষী নাকি কালাজাদু অর্থাৎ ব্ল্যাকম্যাজিক করেন। [অভিনেত্রীকে হেনস্থার অভিযোগে এফআইআর সোনাক্ষী সিনহার বিরুদ্ধে]
সম্প্রতি একটি পাঁচতারা হোটেলের কর্মীকে পূজার চড় মারার লজ্জাজনক একটি ভিডিওর জেরে সংবাদে উঠে আসেন পূজা মিশ্র। এখন সেই ভিডিওটির জন্য সোনাক্ষীকে দায়ী করছেন পূজা। পাশাপাশি সোনাক্ষীর নামে কুকথার বন্যা বইয়ে দিয়েছেন। [(ছবি) ফোটোশপের ফাঁদে যে সব বলিউড অভিনেত্রীরা !]

পুজা ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বলেন, "সোনাক্ষী সিনহা সত্যটাকে অনুধাবন করতে পারছেন না। আর সেই জন্যই নিজের সঙ্গী নারাঙ্গের সঙ্গে মিলে এই ভিডিওটি ফাঁস করেছে? এসব পাঁচবছর আগে কাজ করত যখন তুমি আমাকে হারানোর জন্য ব্ল্যাকম্যাজিক করতে। এখন এক সেকেন্ডের জন্যও আমার উপর এসব কাজ করবে না।"
একনও পর্যন্ত যতবার দেখেছি সোনাক্ষী স্পষ্ট বক্তা। কাউকে ছেড়ে কথা বলার পাত্রী নন তিনি। পুজা মিশ্রর এই কাণ্ডের জবাব সানাক্ষী আদৌ দেন কিনা , বা দিলেও কীভাবে দেন তা জানার অপেক্ষায় রইলাম। তবে পূজার এই আচরণ যে আজকের নয়, যারা বিগ বস নিয়মিত দেখেছেন তাদের আশা করি অজানা নয়।












Click it and Unblock the Notifications