সম্পর্কে ব্যর্থতাই বাড়িয়ে তুলছে ধর্ষণের ঘটনা, বলছে তথ্য
নয়াদিল্লি, ১২ অক্টোবর : ব্যর্থ সম্পর্কই ধর্ষণের প্রবণতাকে বাড়িয়ে তুলছে। লিভ-ইন করা সঙ্গীদের মধ্যে বনিবনা না হওয়া এবং শেষে বিচ্ছেদ, বিয়ের প্রতুশ্রুতি দিয়ে সহবাস ও পরে তা থেকে সরে আসা ইত্যাদি নানা বিষয়গুলিই ধর্ষণের মামলার ক্ষেত্রে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানা গিয়েছে দিল্লি পুলিশ সূত্রে। [এনজিও-র আড়ালে রমরমিয়ে শিশুপাচার চক্র]
মোট দায়ের হওয়া ১৬৫৬টি ধর্ষণের অভিযোগের মধ্যে এক-চতুর্থাংশ ক্ষেত্রে (৪১৯টি) বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও লিভ-ইন সম্পর্ক ভেঙে বেরিয়ে আসাই প্রধান কারণ হিসাবে কাজ করেছে। এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার বিএস বাসী। [রাজধানী দিল্লিতে তিন বছরের শিশুকে নৃশংসভাবে ধর্ষণ]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে এক লক্ষের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ৩.০৯ শতাংশ যা ২০১৫ সালে বেড়ে হয়েছে ১২.২১ শতাংশ। এবছর সেপ্টেম্বর মাস পর্যন্ত হিসাব ধরা হয়েছে। বছরের বাকি তিন মাসে যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হয়েছে। [ধারের টাকা শোধ করতে না পারায় ভাইয়ের বউকে অচৈতন্য করে ধর্ষণ]
তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে শিশু ও মহিলাদের সুরক্ষায় কোনও ফাঁক যাতে না থাকে এবং সব অভিযোগই যেন পুলিশের কাছে নথিভুক্ত করা হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। [গোটা 'এটিএম' মেশিন নিয়ে পালাল ডাকাতদল]












Click it and Unblock the Notifications