গোটা 'এটিএম' মেশিন নিয়ে পালাল ডাকাতদল

গুরগাঁও, ১৭ জুলাই : এটিএম মেশিন থেকে টাকা লুঠ করার নয়া পদ্ধতি বের করল ডাকাতেরা। গোটা এটিএম মেশিনটাই নিয়ে পালাল তারা।

দুঃসাহসিক এই ঘটনাটি ঘটেছে দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ের হিরো হন্ডা চক এলাকার কাছে। পুলিশ জানিয়েছে, এটিএমে ঢুকে প্রথমেই সিসিটিভি ক্যামেরাগুলিকে ভেঙে দেয় ডাকাতদল। এরপর গোটা এটিএম মেশিনটি নিয়েই পালিয়ে যায়।

গোটা 'এটিএম' মেশিন নিয়ে পালাল ডাকাতদল


এটিএমটি এইচডিএফসি ব্যাঙ্কের ছিল এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, এটিএমটিতে যে ক্যামেরা লাগানো ছিল তা অত্যন্ত শক্তিশালী। ফলে ক্যামেরা ভাঙার আগের মুহূর্ত পর্যন্ত সব ছবিই সার্ভারে ধরা থাকবে এমনটাই জানিয়েছেন ঘটনার তদন্তে নামা পুলিশ আধিকারিকেরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্যাস কাটার মেশিন নিয়ে এসে এটিএম কেবিনে ঢুকে ক্যাশ বক্স কেটে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। তাতে মোট ৯১ হাজার টাকা ছিল বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত এপ্রিলে এই দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ের আর একটি এটিএমে ঢুকে একই কায়দায় ক্যাশ বক্স ভেঙে ২ লক্ষ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। দুটি ঘটনাই একই দুষ্কৃতী দলের বলে মনে করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+