রাজধানী দিল্লিতে তিন বছরের শিশুকে নৃশংসভাবে ধর্ষণ
নয়াদিল্লি, জুন ১৫ : দিল্লি যে 'ধর্ষণ রাজধানী' ফের একবার তা প্রমাণ হল। এবার নৃশংসতার শিকার হতে হল এক তিন বছরের শিশুকে।
গতকাল, রবিবার ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির সরোজিনী নগর এলাকায়। বাচ্চা মেয়েটিকে সঙ্কটজনক অবস্থায় সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ['ধর্ষণ' হয় নারী-পুরুষের সম্মতিতেই, মন্তব্য উত্তরপ্রদেশ মন্ত্রীর]

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী শিশুটির গোপনাঙ্গে কাঠের টুকরো ঢুকিয়ে দেয়। এখনও দুষ্কৃতীকে গ্রেফতার করা যায়নি। তবে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই মামলা দায়ের করা হয়েছে। [আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে এনে ২০ দিন ধরে মহিলাকে ধর্ষণ]
গতকাল বাচ্চাটিকে বাড়ির সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। [সমকামী 'রোগ' সারাতে সন্তানের ধর্ষণ করায় মা-বাবাই!]
প্রসঙ্গত, গত সপ্তাহেই দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডার দাদরি এলাকায় এক মহিলাকে তিন দুষ্কৃতী মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। [নয়ডায় দুই সন্তানের মা-কে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ]












Click it and Unblock the Notifications