'আমেরিকা বিমানবন্দরে কাপড় খুলে তল্লাশি দিতে চান কিরণ রাও' শালীনতা জলাঞ্জলী দিয়ে মন্তব্য বিজেপি নেতার

কালপুর, ২৬ নভেম্বর : আমির খানের 'অসহিষ্ণুতা' মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এবার শালীনতা জলাঞ্জলি দিলেন উত্তরপ্রদেশের কানপুরের বিজেপি বিধায়ক সতীশ মহানা। আমিরকে জবাব দিতে কিরণের চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন মহানা। বললেন, কিরণ চায় আমেরিকার বিমানবন্দরে জামাকাপড় খুলে ওকে তল্লাশি করা হোক। [যারা আমাকে গালি দিচ্ছেন, তারা আমার মন্তব্যকেই মান্যতা দিচ্ছেন : আমির খান]

নবভারত টাইমস-এ প্রকাশিত খবর অনুযায়ী, কেউ বেআইনি কোনও সামগ্রী লুকিয়ে নিয়ে যাচ্ছে কিনা তা দেখার জন্য যে পদ্ধতিতে জামা কাপড় খুলে শরীরে তল্লাশি চালানো হয়, তারই উদাহরণ দিয়েছেন মহানা।[কাপড় খোলাই শেষ নয়, মার্কিন নোংরামির আরও কাহিনী বললেন দেবযানী]

'আমেরিকা বিমানবন্দরে কাপড় খুলে তল্লাশি দিতে চান কিরণ রাও

উল্লেখ্য, সোমবার একটি অনুষ্ঠানে আমির খান বলেন, দেশের পরিস্থিতি যেভাবে অস্থির হয়ে উঠছে, অশান্তির সৃষ্টি হচ্ছে তাতে তিনি ও তাঁর স্ত্রী কিরণ উদ্বিগ্ন। কিরণ রোজ খবরের কাগজ খুলতেও ভয় পায়। এই পরিস্থিতিতে একবার উদ্বিগ্ন হয়ে কিরণ বলেছিলেন তাঁদের অন্য কোনও দেশে গিয়ে থাকার চিন্তাভাবনা করা উচিত কিনা। কিরণের পক্ষে এই কথাটা বলা সহজ ছিল না। কিন্তু ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে মা হিসাবে ও একথা বলেছে। [দেবযানী খোবরাগাডে কাণ্ড : 'বডি ক্যাভিটি সার্চ' আসলে কী?]

যদিও এর পর থেকেও সমাজের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের শাসক দল বিজেপির আক্রোশের মুখে পড়তে হয় আমিরকে। একদিনে শিবসেনা ঘোষণা, করেছে আমির খানকে চড় মারলে তৎক্ষণাৎ ১ লক্ষ টাকা দেওয়া হবে। কেউ আমিরকে ভিলেন আখ্যা দিচ্ছেন, কেউ দেশদ্রোহী। [ স্ত্রী এমনকী ভয়ে দেশ ছাড়ারও পরামর্শ দিয়েছিলেন, অসহিষ্ণুতার প্রশ্নে মুখ খুললেন আমির খান!]

কিন্তু বুধবার রাতে সতীশ মহানা যে মন্তব্য করেছেন তা শালীনতার সমস্ত সীমা পেরিয়ে গিয়েছে। এক মহিলা সম্পর্কে এধরণের কটু মন্তব্য কখনওই একজন জননেতার কাছ থেকে কাম্য নয়। তিনি বলেন, "আমির খানের স্ত্রী কিরণ রাও হয়তো আমেরিকায় গিয়ে থাকতে চান। ও হয়তো এইজন্য আমেরিকায় যেতে চান, কারণ উনি হয়তো আমেরিকার বিমানবন্দরে কাপড় খুলে তল্লাশি দিতে চান।" [ অসহিষ্ণুতা মন্তব্যে আমির খানকে টুইটে বিদ্ধ করলেন অনুপম খের-পরেশ রাওয়াল! ]

ধিক্কার রাজনীতি, ধিক্কার রাজনেতা!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+