শেষ টেস্টে বিতর্ক থাকলেও দিল্লিতে ফেভারিট হিসাবেই নামছে বিরাটের টিম
নয়াদিল্লি, ২ ডিসেম্বর : ফিরোজ শা কোটলার পিচ নানা আলোচনার মাঝেই ফেভারিট হিসাবে বৃহস্পতিবার দিল্লিতে চতুর্থ টেস্ট খেলতে নামছে বিরোট কোহলির ভারত। [দঃ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল ভারত]
এর আগে তৃতীয় টেস্টে নাগপুরের পিচ নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। সেই টেস্টের ম্যাচ রেফারি জেফ ক্রো আইসিসির কাছে পিচ নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে তিনি নাগপুরের পিচকে 'খারাপ' বলে উল্লেখ করেছেন। ফলে এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে দুই সপ্তাহের মধ্যে জবাব চেয়ে পাঠানো হয়েছে। [স্পিনের দাপটে প্রথম টেস্টে ১০৮ রানে জয়ী ভারত]

এই প্রেক্ষিতেই শেষ টেস্টে ফিরোজ শা কোটলার উইকেট নিয়ে বাড়তি আলোচনা শুরু হয়েছে। কারণ এমনিতে দেখতে গেলে টেস্ট সিরিজের আকর্ষণ বলতে আর কিছু নেই। ভারত আগেই সিরিজ পকেটে পুরে নিয়েছে। ফলে যেটুকু উত্তেজনা বাকী রয়েছে তা ওই পিচকে কেন্দ্র করেই।
তবে দিল্লি বোর্ডের কর্তারা কিন্তু দাবি জানিয়েছেন, এই পিচে তিন দিনে খেলা কিছুতেই শেষ হবে না। পিচ যথেষ্ট স্পোর্টিং। তবে পিচ নিয়ে এর আগে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে এই কোটলাতেই। ফলে খেলা শুরু না হওয়া পর্যন্ত কী হবে তা বোঝা যাচ্ছে না।
যদিও পিচ দেখে বিপক্ষ দক্ষিণ আফ্রিকা শিবিরের মত, নাগপুরের মতো অতোটা খারাপ উইকেট এখানে হবে না। আর সেই আশাতেই সিরিজে ব্যবধান কিছুটা কমাতে আশাবাদী প্রোটিয়ারা।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জিতে উঠে সেই ব্যবধানকে আরও বাড়াতে মরিয়া ভারত। ফলে পিচ কেমন হল তা নিয়ে না ভেবে ফলাফলেই মন দিতে চাইছে কোহলি ব্রিগেড।












Click it and Unblock the Notifications