Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সলমন-ক্যাটরিনার প্রাক্তন সম্পর্ক নিয়ে ঋষি কাপুরের জীবনে শুরু হল নয়া 'তামাশা'!

এনাকে বলিউডের সবচেয়ে জনপ্রিয় খান অভিনেতা বললেও হয়তো ভুল হবে না। এদেশে সলমনের যে হারে ফ্যান ফলোইং রয়েছে তা সত্যিই দেখার মতো। আর সলমন ভক্তরা নিজের পছন্দের তারকার জন্য যে কোনও কারও সঙ্গে লড়াই করতে পারেন। [সলমন খানের বিগ বস ৯-এ ব্যক্তিগত কারণ যাইনি! রণবীর কাপুরের মন্তব্যে তুমুল জল্পনা]

এতদিন সলমনের ভক্তদের টার্গেট ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সলমন-শাহরুখের বন্ধুত্বের আগে পর্যন্ত বাদশাকে মৌখিকবাবে আক্রমণ করার কোনও সুযোগ ছাড়তেন না সলমন প্রেমীরা। তবে এখন আর তাদের মাথাব্যাথা কিং খানকে নিয়ে নয়।এখন সলমন প্রেমীদের চর্চার বিষয় তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ছিনিয়ে নেওয়া অভিনেতা রণবীর কাপুর। [(ছবি) সলমনের নিজের মুখের এই ৭ স্বীকারোক্তি হতবাক করবে আপনাকে!]

সলমন-ক্যাটরিনার প্রাক্তন সম্পর্ক নিয়ে ঋষি কাপুরের জীবনে শুরু হল নয়া 'তামাশা'!

ক্যাটরিনা বা রণবীরের সঙ্গে সলমনের কোনও সমস্যা না থাকলেও সলমন ভক্তরা রণবীরতে ছাড়তে নারাজ। টুইটারে রণবীরের কাছে পৌঁছতে না পেরে বাব ঋষি কাপুরকেই চরম আক্রমণ শুরু করেছে তারা। [(ছবি) 'নো এন্ট্রি মে এন্ট্রি' সিনেমায় ফের জুটি বাঁধছেন সলমন-ক্যাটরিনা!]

বলিউডলাইফ সূত্রের খবর অনুযায়ী, সলমনের অনুগামীরা রণবীরের নতুন ছবি তামাশা-মুক্তিতে গণ্ডগোল তৈরি করতে চাইছে। যাতে সলমন খানের প্রেম রতন ধন পায়ো ছবিটি বিনা প্রতিযোগীতায় চলতে পারে। [(ছবি) সলমনের সঙ্গে সম্পর্কের কথা অবশেষে স্বীকার ক্যাটরিনার!]

একই সাইটে রণবীরের এক ঘণিষ্ঠ সূত্র জানিয়েছে, "সলমন প্রেমীরা টুইটারে ঋষির সমালোচনায় মত্ত হয়েছে। ক্যাটরিনাকে নিয়ে রণবীরের পিছনে হাত ধুয়ে পরে গিয়েছে তারা। এক তারকার অনুগামীদের থেকে এতখানি ঘৃণা আসাটা কখনও স্বাস্থ্যকর প্রতিযোগীতার উদাহরণ নয়। রণবীরকে আক্রমণ ক্রমশ সাম্প্রদায়িক রং নিচ্ছে।" [রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের বিয়েতে যাবেন সলমন খান!]

যদিও ওই সূত্রের মতে, এক্ষেত্রে এই বিষয়টি স্পষ্ট সলমনের এক্ষেত্রে একেবারে সমর্থন নেই। যখম সলমন অনুগামীরা বিনা কারণে শাহরুখকে ও তার ছবিতে আক্রমণ শুরু করেছিল তখন সলমন টুইটারেই অনুগামীদের বিরুদ্ধে এই কাজের জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন যদিও তখন শাহরুখের সঙ্গে কথা পুরোপুরি বন্ধ ছিল সলমনের। সলমন এদিক থেকে অত্যন্ত ভদ্র রুচির একটি মানুষ। তবে, উনি নিজের কথা বলেছেন, অনুগামীরা তা শুনবে কি শুনবে না তা তো আর সলমনের হাতে নেই। [(ছবি) গোপনে 'বজরঙ্গী ভাইজান'-এর সেটে হাজির ক্যাটরিনা!]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+