(ছবি) সলমনের নিজের মুখের এই ৭ স্বীকারোক্তি হতবাক করবে আপনাকে!
বলিউড অভিনেতাদের কৌতুকবোধের প্রসঙ্গ যখন ওঠে তখন সবার প্রথমে নাম মনে আসে বলিউডের ভাইজান সলমন খানের। তাঁর কৌতুক টাইমিং, রসবোধকে টেক্কা দেওয়ার মানুষ কিন্তু খুবই কম রয়েছেন। আর তাই তো তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। [(ছবি) সলমনের সঙ্গে সম্পর্কের কথা অবশেষে স্বীকার ক্যাটরিনার!]
তবে মানুষটি বেশ ধোঁয়াশায় ভরা। আর তাই তো তাঁকে নিয়ে কৌতুহলের শেষ নেই। তাঁর পছন্দ, অপছন্দ, সম্পর্ক, বিয়ে সব নিয়েই সাধারণ মানুষের কৌতুহল বেশি। [প্রেম রতন ধন পায়ো : সলমন খান অভিনীত ছবির ১০টি অজানা তথ্য]
খুব শীঘ্রই সলমনের আগামী ছবি প্রেম রতন ধন পায়ো মুক্তি পেতে চলেছে। এই ছবিতে দীর্ঘদিন বাদে ফের পরিচালক সুরজ বরজাতিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন সলমন। এই ছবির প্রচারও পুরোদমে করছেন সলমন খান। [সুলতান ছবিতে সলমন খানের ফার্স্ট লুকে অন্য স্বাদ!]
কিন্তু এরই মাঝে বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যা যা স্বীকারোক্তি করলেন তাতে আপনি চমকে উঠবেন। কী কী বললেন সলমন জেনে নিন নিচের স্লাইডে ক্লিক করে।

হোটেলে গিয়ে খাওয়া অপছন্দ
সলমনের কথায়, "আমি বাইরে কোনও রেস্তোরাঁয় গিয়ে খাওয়া পছন্দ করি না। আমার ভাল লাগে না এই সারাক্ষণ ধরে মুখের মধ্যে ক্যামেরা তাক করে থাকে, চড়া আলো, আমার ভাল লাগে না যখন আমার খাওয়ার সময় লোকে আমার ছবি তোলে। "

ক্যান্ডেল লাইট ডিনারে যত সমস্যা
এপ্রসঙ্গে সলমনের যুক্তি, "যতবারই ক্যান্ডেললাইট ডিনার হয়, ততবারই সমস্যা হয়। আলোচনা কোথা থেকে সেই বিয়ের আলোচনায় পৌঁছে যায়। আর আমি জানি ক্যান্ডেল লাইট ডিনারের পরিণতি হবে ঝগড়া, তর্ক দিয়ে। জীবনে দুবার ক্যান্ডেল লাইট ডিনারে গিয়েছি, দুবারই একই সমস্যার সম্মুখীন হয়েছি।"

লোক দেখানো ভালবাসা নাপসন্দ
"আমি যখন বাইরে যাই, তখন প্রকাশ্যে লোকজনের সামনে আমার গার্লফ্রেন্ডের হাত ধরা আমি অপছন্দ করি। আমার মনে হয় সবার সামনে প্রেমিকার হাত ধরে ঘোরা আসলে লোকের কাছে নিজের ভালবাসা জাহির করা। আমি সেটা পছন্দ করি না।"

বাপ কা বেটা
"আমি কখনও আমার বাবাকেও দেখিনি সবার সামনে মায়ের হাত ধরে চলতে। তবে এখন ধরতে হয়। কারণ হাঁটার সময় মায়ের সামান্য সাহায্য লাগে। আমার মনে হয় যেটা আমরা আমাদের বাবা-মায়ের সামনে করতে পারি না, সেটা আমাদের কখনওই করা উচিত না।"

বিশ্বাসযোগ্য নন সলমন?
সুরজ বরজাতিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভাইজান বলেন, "এক তো ও নিজের স্ত্রীকে খুব ভালবাসে এবং ওর প্রতি অনুগত। আর সেখানেই আমাদের দুজনের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আমি বিবাহিত নই, এখনও আমার স্ত্রীও নেই। কিন্তু যাই হোক, আমি ওর মতো বিশ্বস্ত ও অনুগত প্রকৃতির মানুষ নই।"

সোনম মাধুরীর চেয়ে ভাল কাজ করেছে
কিছু দিন আগে নিজের আগামী ছবি প্রেম রতন ধন পায়ো ছবির প্রচারে গিয়ে ছবির অভিনেত্রী সোনম কাপুর প্রসঙ্গে প্রশংসায় পঞ্চমুখ হন সলমন। তিনি বলেন, "সোনম অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী। যে ধরণের কাজ সোনম এই ছবিতে করেছে তা সত্যিই অসাধারণ। যদি আপনি হাম আপকে হ্যায় কউন ছবিতে মাধুরীকে দেখেন আর এখন সোনমকে, তাহলে আমার মনে হয় সোনম মাধুরীর থেকে ভাল কাজ করেছে। "

প্রেম রতন....এর প্রচারে
আর এখন যখন সলমনকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, "মাধুরী বুঝতে পারবে এটা সত্যি কথা নয়, আমি খালি প্রেম রতন ধন পায়ো ছবির প্রচার করছিলাম।" বলেই একগাল হাসি সলমনের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications