(ছবি) সলমনের সঙ্গে সম্পর্কের কথা অবশেষে স্বীকার ক্যাটরিনার!
সুপারস্টার সলমন খানের সঙ্গে অভিনয় করেই বলিউডে নিজের জায়গা প্রথম পাকা করেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। একসময়ে দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। [দেখে নিন মডেলিং জীবনে কেমন দেখতে ছিলেন ক্যাটরিনা]
তবে সলমনের দিক থেকে ইঙ্গিত পাওয়া গেলেও ক্যাটরিনা কখনও সলমনের সঙ্গে সম্পর্কের কথা সরাসরি স্বীকার করেননি। তবে সেই তিনিই এবার সরাসরি স্বীকার করে নিলেন পুরনো প্রেমিক সলমনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। [নয়া পালক : মাদাম তুসোয় স্থান পেলেন ক্যাটরিনা]
এই মুহূর্তে সঈফ আলি খানের সঙ্গে তাঁর সিনেমা 'ফ্যান্টম' নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, "এক থা টাইগার সিনেমার সময়ে আমার ও সলমনের সম্পর্ক নিয়ে নানা কথা হয়েছিল।" [গোপনে 'বজরঙ্গী ভাইজান'-এর সেটে হাজির ক্যাটরিনা!]
"সলমন ও ক্যাটরিনার মধ্যে সম্পর্ক রয়েছে এটা ভেবেই অনেকে ওই সিনেমাটি দেখতে গিয়েছিলেন। ঠিক তেমনভাবেই আমি ও সলমন যদি আগামিদিনে কোনও সিনেমা করি তাহলে ফের একবার মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে।" নিচের স্লাইডে দেখে নিন সলমন খান ও ক্যাটরিনা কাইফের কিছু বিশেষ মুহূর্ত একঝলকে। [বলিউড নামী তারকাদের ডাহা ফ্লপ করা ১০ ভাইবোন!]
{photo-feature}












Click it and Unblock the Notifications