শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে সিনেমা : ইন্দ্রাণীর চরিত্রে রাখী সাওয়ন্ত!
মুম্বই, ৪ সেপ্টেম্বর : কীভাবে প্রচারের আলো শুষে নিতে হয় তা বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ন্তের চেয়ে ভালো আর কেউ এই জগতে জানেন বলে মনে হয় না। [বিজেপিতে যোগ দিতে নিজের দল থেকেই ইস্তফা দিলেন রাখি সাওয়ন্ত]
শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে এখনও সারা দেশ তোলপাড়। আর এক-দুই দিনের মধ্য়েই গোটা ঘটনা ইতিবৃত্ত তুলে ধরতে চলেছে মুম্বই পুলিশ, সূত্রের খবর এমনটাই। তবে ততদিন অপেক্ষা করার ধৈর্য নেই রাখীর। [কয়েকদিন আমি রাজনীতিতে মন দিয়েছিলাম তাই সানি লিওনির উত্থান : রাখি]

তার আগেই ঢাকঢোল পিটিয়ে রাখি জানিয়ে দিলেন, শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে নিজেই সিনেমা তৈরি করবেন তিনি। শিনার চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও ঠিক করেননি রাখি। তবে আগেভাগে জানিয়ে দিয়েছেন, ঘটনার মূল অভিযুক্ত ইন্দ্রাণীর চরিত্রে অভিনয় করবেন তিনিই। [বিরাট কোহলিকে প্রেমের প্রস্তাব রাখি সাওয়ন্তের]
এই সিনেমা আদৌও তৈরি হয় কিনা তা ভবিষ্যতই বলবে, তবে বাজার চলতি হাতেগরম বিতর্কে রাখি যে ফের একবার হাত সেঁকে নিলেন তা বলাই যায়। [অনেক 'খরচা' করেছি, তাই 'বক্ষ বিভাজিকা' দেখাব : রাখি সাওয়ন্ত]












Click it and Unblock the Notifications