বিরাট কোহলিকে প্রেমের প্রস্তাব রাখি সাওয়ন্তের
মুম্বই, ১৮ মার্চ : প্রচারের আলো কাড়তে তিনি যে সিদ্ধহস্ত, বিশ্বকাপ ক্রিকেট চলার মাঝেই তা ফের একবার প্রমাণের চেষ্টা করলেন রাখি সাওয়ন্ত।
মুম্বইয়ে একটি স্পা উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড্রামা ক্যুইন রাখি বলেন, "আমার বিরাট কোহলিকে ভালো লাগে এবং অনুষ্কা এখনও জনসমক্ষে নিজের ভালোবাসার কথা স্বীকার করেনি। কিন্তু আমি বিরাটের প্রতি নিজের ভালোবাসা স্বীকার করে জানাচ্ছি যে আমি ওকে ভালোবাসি।"

এর আগে অ্যাডাল্ট সিনেমা করতে চাওয়া, মিকা সিংয়ের সঙ্গে চুম্বন বিতর্ক, আপের হয়ে রাজনীতিতে নেমে বিতর্কে জড়ানো, খবরে থাকতে চেয়ে এই সবই করেছেন বলিউডের এই আইটেম গার্ল।
এবার ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে প্রেমের প্রস্তাব দিয়ে বিশ্বকাপের মাঝে একবার নিজের উপস্থিতির ছাপ রাখলেন রাখি।
এমনিতে সবসময়ই খবরে থাকতে ভালবাসেন রাখি। এদিন এমন কথা বলে বিরাটের বর্তমান বান্ধবী অনুষ্কা শর্মাকে যেন কিছুটা সাবধানই করে দিলেন রাখি। এখন এটাই দেখার যে কবে অনুষ্কা বা বিরাট নিজেদের সম্পর্কের কথা স্বীকার করবেন।
More From
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications