(ছবি) কয়েকদিন আমি রাজনীতিতে মন দিয়েছিলাম তাই সানি লিওনির উত্থান, দাবি ড্রামা কুইন রাখি সাওয়ন্তের
মুম্বই, ১০ সেপ্টেম্বর: অনেকদিন মিডিয়ার নজরে থাকা হয়নি। খাবার হজম হচ্ছিল না ঠিক। তাই আবার স্বমহিমায় খবরে এলেন ড্রামা কুইন রাখি সাওয়ন্ত। এবার খবরে আসার জন্য সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রাক্তন জনপ্রিয় নীল তারকা সানি লিওনিকে।
"আমার সঙ্গে আগে এক রাউন্ড আইটেম নাচ করুক সানি। তবেই না বোঝা যাবে কার কত দম" বলে একেবারে সানির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাখি। একইসঙ্গে জানিয়ে দিলেন রাজনীতির কারণে বহু দিন চলচ্চিত্র জগত থেকে বাইরে ছিলেন রাখি, আর তার অনুপস্থিতির কারণেই সানির এই উত্থান। তিনি রাজনীতিতে মনোনিবেশ না করলে সানির এত নাম ডাক হওয়া সম্ভব হত না। তাঁর মতে তিনিই আইটেম নাচে এক নম্বর। আর সেই কারণে প্রতিভা থাকলে নাচে তাঁকে হারিয়ে দেখাক সানি।
আমরাও সে প্রতিযোগীতা দেখার জন্য অপেক্ষায় রইলাম। আপাতত সানি দক্ষিণী একটি ছবি এবং তুষার কাপুরের সঙ্গে মস্তিজাদে ছবির কাজে ব্যস্ত সানি। তাই রাখি আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে।

রাখির নাচ
তাঁর আইটেম নাচের মতো কেউ করতে পারে না দাবি রাখির।

বেবি
বেবি ডলই বা নাচে কম যান কিসের।

আইটেম
বহু বলিউডের ছবিতে আইটেম নাচে দেখা গিয়েছে রাখিকে।

সেক্সি সানি
সানি বহু ছবিতে আইটেন নাচের সুযোগ এখনও পাননি কারণ বলিউডে প্রায় নতুনই বলা যায় সানিকে। তবে তাঁর প্রত্যেকটি আইটেন নাচই হিট নম্বর।

বিগ বস
বিগ বসের প্রতিযোগি ছিলেন ড্রামাকুইন রাখি।

বিগ বগ
ভারতে সানির জনপ্রিয়তা কিন্তু রিয়ালিটি শো বিগ বসের হাত ধরেই।

লাস্যময়ী রাখী ?
পুরুষ মনে কতটা ঢেউ তুলতে সক্ষম রাখী।

জনপ্রিয়তা...
সানির জনপ্রিয়তা যে শুধু পুরুষদের মধ্যে রয়েছে তা নয়, সানি মহিলাদের মধ্যেও সমানভাবেই জনপ্রিয়।












Click it and Unblock the Notifications