Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে...! আরজি করের আবহেই আরও এক সিভিকের কীর্তি ফাঁস

Malda Rape Case: আরজি করের (RG kar Hospital Rape Case) রেশ এখনও কাটেনি! ধর্ষণ করে নৃশংস খুনের ঘটনা দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের সাজা দেওয়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। আদালতে গিয়েছে রাজ্য সরকারও। আর এই বিতর্কের মধ্যেই সামনে আসল আরও এক সিভিক ভলান্টিয়ারের কীর্তি।

এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের ডোমহাটের ডালুটোলা গ্রামে (Malda Rape Case)। ধৃত ওই সিভিকের নাম পঙ্কজ মন্ডল বলে জানা যাচ্ছে। মানিকচক থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত সে। শুক্রবার তাকে মালদহ জেলা আদালতে তোলা হয়। আরজি করের আবহেই আরও এক সিভিকের এহেন কেলেঙ্কারি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয় পুলিশ মহলে।

crime scenea

জানা গিয়েছে, এলাকার এক বিবাহিত মহিলা পেট ব্যথার সমস্যা নিয়ে ঝাড়ফুঁক করানোর জন্য আসে ওই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে। সেই সিভিক ভলেন্টিয়ারের মা বাড়িতে ঝাড়ফুঁক করে। কিন্তু সে সময় বাড়িতে কেউ ছিল না। আর সেই সুযোগে ওই মহিলার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এমনকি ধর্ষণ করা হয় বলেও অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বিষয়টি জানাজানি হতেই তীব্র উত্তেজনা তৈরি হয়। ঘটনার পরেই মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মানিকচক থানার পুলিশ। অভিযোগ পেয়ে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। জানা যাচ্ছে, এহেন ঘটনা সামনে আসতেই সিভিকদের নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন। একাধিক নিয়ম নীতি ঘোষণা করা হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+