এনআইএ হেফাজতের নির্দেশ মোফাক্কেরুল সহ কালিয়াচকে অশান্তিতে অভিযুক্ত ৫০ জনের
মালদহের কালিয়াচকের অশান্তির ঘটনায় বড় পদক্ষেপ নিল মালদহ জেলা আদালত। মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫০ জনকে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে।
বৃহস্পতিবার এনআইএ মালদহ জেলা আদালতে অভিযুক্তদের হেফাজতে চেয়ে আবেদন জানায়। শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সমস্ত অভিযুক্তকে এনআইএ-র হাতে তুলে দিতে নির্দেশ দেন। জানা গিয়েছে, মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে মোথাবাড়ি ও কালিয়াচক থানায় মোট ১২টি মামলা রয়েছে (৭টি ও ৫টি)।

সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানান, শীর্ষ আদালতের নির্দেশেই এনআইএ তদন্তভার নিয়েছে। আদালত এনআইএ-কে নির্দেশ দিয়েছে যে, তদন্ত সংক্রান্ত সমস্ত নথি ব্যাঙ্কশাল এনআইএ বিশেষ আদালতে পেশ করতে হবে। আগামী ১৩ এপ্রিল এনআইএ সুপ্রিম কোর্টে তদন্তের রিপোর্ট জমা দেবে।
এছাড়াও, মোথাবাড়ি বিধানসভার আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলী সহ অন্যান্য অভিযুক্তদেরও আজই কলকাতায় নিয়ে যেতে পারে এনআইএ। তদন্তকারী সংস্থা ইতিমধ্যে সমস্ত মামলার কেস ডায়েরি ও প্রমাণ সংগ্রহ করেছে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে কালিয়াচক এলাকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়েছিল। সেদিন কালিয়াচক ১ নম্বর ব্লকে জাতীয় সড়ক অবরোধ করা হয় এবং কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে প্রায় সাতজন জুডিশিয়াল অফিসারকে রাতে আটকে রাখা হয়।
পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে তাঁদের উদ্ধার করা হয়, যেখানে বিক্ষোভকারীদের হামলার অভিযোগও ওঠে। এই ঘটনার পর নির্বাচন কমিশনের নির্দেশে জেলাজুড়ে নিরাপত্তা জোরদার হয়েছে, মালদহে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর বিশেষ বুলেটপ্রুফ গাড়ি। আসন্ন নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেটাই এখন দেখার।
-
ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই হুমায়ুন কবিরের সঙ্গে জোট ভাঙল ওয়েইসির এআইএমআইএম -
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
দুন বুক ফেস্টিভ্যালে গাড়োয়ালি ও কুমায়ুনী ভাষার দাপট, প্রকাশ পেল ২৬টি নতুন বই -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
অবিশ্বাস্য ব্যাটিং মুকুল চৌধুরীর! লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে জয়ের খাতাই খুলতে পারল না কেকেআর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে কী করবেন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
ইরান-আমেরিকা কূটনৈতিক আলোচনার আগে তেহরানকে সতর্ক করলেন জেডি ভ্যান্স











Click it and Unblock the Notifications