Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য পুলিশ মহলে এক বড়সড় রদবদল ঘটানো হল। মোট ১০০ জন পুলিশ আধিকারিককে তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে নতুন কর্মস্থলে নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮১ জন পুলিশ ইন্সপেক্টর ও ১৯ জন সাব-ইন্সপেক্টর (এসআই) রয়েছেন। তাঁদেরকে কোনোভাবেই নির্বাচন সংক্রান্ত দায়িত্বে যুক্ত করা যাবে না বলে নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

এই নির্দেশ অনুযায়ী, সকল স্থানান্তরিত আধিকারিককে শুক্রবার দুপুর তিনটের মধ্যে তাঁদের নতুন পদে যোগদান করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্ত ৮১ জন পুলিশ ইন্সপেক্টরা হলেন - কুণালকান্তি দাস (কোচবিহার), হেমন্ত শর্মা (কোচবিহার), উদয়শংকর ঘোষ (রায়গঞ্জ), গৌতম চৌধুরী (রায়গঞ্জ), প্রণব সরকার (রায়গঞ্জ), মনোজিৎ দাস (ইসলামপুর), সন্দীপ চক্রবর্তী (ইসলামপুর), পিনাকি সরকার (ইসলামপুর), বিরাজ মুখোপাধ্যায় (ইসলামপুর), প্রশান্ত বিশ্বাস (আলিপুরদুয়ার), সূর্যশংকর মণ্ডল (দক্ষিণ দিনাজপুর), শীর্ষেন্দু কুণ্ডু (দক্ষিণ দিনাজপুর), প্রসেনজিৎ বিশ্বাস (শিলিগুড়ি), পার্থসারথী মণ্ডল (শিলিগুড়ি), অনির্বাণ বসু (ডায়মন্ড হারবার), অশোকতরু মুখোপাধ্যায় (বারুইপুর), অর্ধেন্দুশেখর দে সরকার (বারুইপুর), অনুপম চক্রবর্তী (বারাসত), সুজিতকুমার পতি (বারাসত), অভিজিৎ দাস (বারাসত), রক্তিম চট্টোপাধ্যায় (বসিরহাট), রাকেশচন্দ্র সাধুখাঁ (বনগাঁ)।

এদিকে দেবাঞ্জন ভট্টাচার্য (বারাকপুর), বিশ্বজিৎ মণ্ডল (বারাকপুর), তন্ময় ভট্টাচার্য (বারাকপুর), কৌশিক বন্দ্য়োপাধ্যায় (বারাকপুর), সৈকত বন্দ্যোপাধ্যায় (বিধাননগর), কল্লোল ঘোষ (বিধাননগর), শংকর নারায়ণ সাহা (বিধাননগর), বিজয়কুমার ঘোষ (বিধাননগর), জোনাকি বাগচি (বিধাননগর), সঞ্জয় কুণ্ডু (বিধাননগর), পার্থপ্রতীম রায় (কৃষ্ণনগর), মানস চৌধুরী (কৃষ্ণনগর), প্রশান্ত কীর্তনীয়া (কৃষ্ণনগর), সমিত মণ্ডল (কৃষ্ণনগর), শুভ্রজিৎ মজুমদার (রানাঘাট), অরিন্দম মুখোপাধ্যায় (রানাঘাট), সৌমিত্র ঘোষ (রানাঘাট), রবীন্দ্রনাথ দোলুই (রানাঘাট), অমিতকুমার সিনহা মহাপাত্র (আসানসোল-দুর্গাপুর) রয়েছেন।

এছাড়া দীপঙ্কর দাস (পশ্চিম মেদিনীপুর), পার্থসারথী পাল (পশ্চিম মেদিনীপুর), প্রসেনজিৎ দত্ত (পূর্ব মেদিনীপুর), রবীন্দ্রনাথ রায় (পূর্ব মেদিনীপুর), সুমন বোগী (পূর্ব মেদিনীপুর), বৈদ্যনাথ দাস (পূর্ব মেদিনীপুর), সন্দীপকুমার পাল (পূর্ব মেদিনীপুর), ফারুক রহমান (পুরুলিয়া), মহম্মদ আবদুর রোব খান (পুরুলিয়া), প্রসেনজিৎ ঘোষ (বীরভূম), শিবু ঘোষ (বীরভূম), উৎপল সাহা (জলপাইগুড়ি), সুমন দাস (মালদহ), অভিজিৎ দত্ত (মালদহ), অনুপ ঘোষ (মালদহ), দেবাশিস পাণ্ডা (বাঁকুড়া), রাকেশ সিং (হুগলি গ্রামীণ), সঞ্জয় শ্রীবাস্তব (চন্দননগর), সুদীপ্ত চক্রবর্তী (চন্দননগর), অমিতাভ সান্য়াল (চন্দননগর) রয়েছেন।

পাশাপাশি শান্তনু বসু (হাওড়া), বিশ্বজিৎ ঘোষ (হাওড়া), অনির্বাণ হালদার (হাওড়া), মহেশ দাস (হাওড়া), সৈয়দ আহসান কবীর (হাওড়া গ্রামীণ), সঞ্জয় কুমার দে (হাওড়া গ্রামীণ), ধীমান বৈরাগী (হাওড়া গ্রামীণ), অভিজিৎ বসু মল্লিক (ঝাড়গ্রাম), মহম্মদ মহিবুল ইসলাম (মুর্শিদাবাদ), সুদীপ সিং (মুর্শিদাবাদ), মৃণাল সিনহা (মুর্শিদাবাদ), সমিত তালুকদার (মুর্শিদাবাদ), অমলেন্দু বিশ্বাস (পূর্ব বর্ধমান), শেখ শিহাবউদ্দিন (পূর্ব বর্ধমান), অমরজিৎ বিশ্বাস (পূর্ব বর্ধমান)-রা রয়েছেন তালিকায়।

এছাড়াও, ১৯ জন সাব-ইন্সপেক্টরকে (এসআই) নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরানো হয়েছে। তাঁরা হলেন - বারুইপুর পুলিশ ডিভিশনের ত্রিদিবকুমার মল্লিক, প্রদীপকুমার রায়। সুন্দরবন পুলিশ ডিভিশনের ত্রিদিব সাহা, বিভাস সরকার ও শেখ জাহাঙ্গির আলি। বারাসত পুলিশ ডিভিশনের চিন্তামণি নস্কর, অরিন্দম হালদার, প্রতাপ মোদক। বনগাঁ পুলিশ ডিভিশনের গণেশ বাইন, অসীম পাল, কৃষ্ণনগর পুলিশ ডিভিশনের তিন এসআই হলেন: নির্মাল্য দত্ত, দেবজ্যোতি পাঠক, দীপঙ্কর মণ্ডল। রানাঘাট পুলিশ ডিভিশনের রাজশেখর পাল, শুভাশিস বিশ্বাস। হাওড়া (গ্রামীণ) পুলিশের কৃষ্ণেন্দু প্রামাণিক, মুর্শিদাবাদ পুলিশ ডিভিশনের কওসর হোসেন মণ্ডল এবং বারাকপুরের উত্তমকুমার সরকার।

এই মোট ১০০ জন পুলিশ আধিকারিককে শুক্রবার দুপুর তিনটের মধ্যে তাঁদের নির্ধারিত নতুন কর্মস্থলে যোগদান করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+