Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি

বিধানসভা নির্বাচনের মাত্র দু'সপ্তাহ বাকি থাকতে রাজ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ফের সক্রিয়। রেশন দুর্নীতি মামলায় এদিন ইডি একযোগে কলকাতা-সহ রাজ্যের মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে।

দুর্নীতির শিকড়ে পৌঁছতে ইডি আধিকারিকরা শুক্রবার ভোরে এই তল্লাশিতে নামেন। কলকাতা, বনগাঁ, মুর্শিদাবাদ ও হাওড়াসহ ১২টি ঠিকানায় অভিযান চলেছে। পোদ্দার কোর্টের ৮ তলায় এক ব্যবসায়ী, মিন্টো পার্কে তাঁর একাধিক অফিস এবং লর্ড সিনহা রোডের বাড়িতে অভিযান চালানো হয়েছে। ইডি সূত্রে খবর, গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত সূত্রের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে।

দীর্ঘদিনের রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা ইডি। ২০২০ সালে নদিয়ায় ৭৬২ কেজি কালোবাজারির আটা উদ্ধার হলে প্রথম এই দুর্নীতির তথ্য পুলিশের হাতে আসে। রেশনের ২০-৪০ শতাংশ গম সরকারি ছাপ নিয়ে কালোবাজারে বিক্রি হচ্ছিল বলে অভিযোগ। পরবর্তীতে ইডি এই তদন্তভার পায়। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ অনেকেই গ্রেফতার হন। তাঁরা জামিনে মুক্ত হলেও, দুর্নীতির মূল শিকড়ে পৌঁছনোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+