এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান
পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা ঘিরে সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। প্রায় ৬০ লক্ষ 'বিবেচনাধীন’-এ থাকা নামের মধ্যে ৩৩ লক্ষ ভোটার পুনরায় অন্তর্ভুক্ত হলেও, প্রায় ২৭ লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। নির্বাচন কমিশনের নতুন বিধানসভা ভিত্তিক তালিকা অনুযায়ী, কোথাও ব্যাপক সংখ্যক ভোটার ছাঁটাই হয়েছে, আবার কোথাও এই সংখ্যা ছিল ন্যূনতম। এই 'বাদ যাওয়া’ ভোটার তালিকায় মুর্শিদাবাদের একাধিক আসন শীর্ষে রয়েছে, আর সর্বনিম্ন বাদ পড়েছে পুরুলিয়ার মানবাজারে।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। জেলার একাধিক বিধানসভা কেন্দ্র এই তালিকার শীর্ষে রয়েছে। এর মধ্যে সমশেরগঞ্জে ৭৪,৭৭৫ জন এবং রঘুনাথগঞ্জে ৪৬,১০০ জন ভোটারের নাম ছাঁটাই হয়েছে। সুতি, জঙ্গিপুর, মেটিয়াবুরুজ ও মোথাবাড়ির মতো জনবহুল এলাকাতেও এর সংখ্যা উল্লেখযোগ্য। সর্বাধিক 'বাদ যাওয়া’ ভোটারের প্রথম দশটি আসনের মধ্যে মুর্শিদাবাদের ছয়টি আসন থাকা জেলার রাজনৈতিক গুরুত্ব এবং জনঘনত্বের দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি, উত্তরবঙ্গের রতুয়া, করণদিঘি, গোয়ালপোখর ও মালতীপুরের মতো আসনগুলিতেও বড় সংখ্যক ভোটার ছাঁটাই হয়েছেন।

অন্যদিকে, পুরুলিয়া জেলায় দেখা গেছে এর সম্পূর্ণ বিপরীত চিত্র। মানবাজার বিধানসভা কেন্দ্রে মাত্র ৭১ জন ভোটারের নাম বাদ পড়েছে, যা রাজ্যের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও, বাঁকুড়ার ওন্দা (১১৪), ছাতনা (২৪৮), কাশীপুর (২১৮) এবং ঝাড়গ্রামের কয়েকটি কেন্দ্রে বাদ পড়া ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। পূর্ব মেদিনীপুরের তমলুক ও নয়াগ্রামেও একই প্রবণতা দেখা গেছে।
এসআইআর প্রক্রিয়ার সামগ্রিক চিত্র আরও বিশদ। এই প্রক্রিয়ায় মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এসআইআর শুরুর আগে রাজ্যে যেখানে প্রায় ৭.৬৬ কোটি ভোটার ছিলেন, তা এখন কমে প্রায় ৬.৭৭ কোটিতে এসে দাঁড়িয়েছে। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে বর্তমানে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা চলছে। কোন এলাকায় কেন বেশি নাম বাদ গেল, এর পিছনে জনসংখ্যাগত পরিবর্তন, স্থানান্তর, মৃত ভোটার বা তথ্যগত ত্রুটির মতো নানাবিধ কারণ খতিয়ে দেখা হচ্ছে।
-
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণার পর ১০ দফার দাবি জানিয়ে জয় দেখছে তেহরান -
LIVE বিধানসভা নির্বাচন ২০২৬: কেরল, অসম ও পণ্ডিচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে হাই-ভোল্টেজ কেন্দ্রগুলি -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস -
যুদ্ধবিরতি লঙ্ঘন ইজরায়েলের, হরমুজে তেলের জাহাজ আটকাল ইরান -
যুদ্ধবিরতি ঘোষণা হতেই শেয়ার বাজার রেকর্ড উত্থান, সেনসেক্স ও নিফটি সূচকে বিরাট বৃদ্ধি -
লেবাননে এযাবৎকালের সবচেয়ে ভয়ানক হামলা ইজরায়েলের, ১৫০০-র বেশি মৃত্যুর আশঙ্কা -
ভোটের আগে শাপমুক্তি! প্রায় ১৩ বছর পর জেল থেকে বেরোচ্ছেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত সুদীপ্ত সেন -
আবু হাসেম খান চৌধুরী: ৮৯ বছর বয়সে প্রয়াত মালদহ কংগ্রেসের মহীরূহ 'ডালু' -
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের












Click it and Unblock the Notifications