Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee: 'মানুষ মারা সংস্থা', কোথায় নিরাপত্তা মানুষের? বন্যা থেকে রেল! ক্ষুব্ধ মমতা

Mamata Banerjee: উৎসবের আগে ভাসছে বাংলার একাংশ। বৃষ্টি কমলেও এখনও ভয়াবহ অবস্থা। আর এজন্য ফের একবার কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মানুষ মারা সংস্থা বলেও আক্রমণ। একই সঙ্গে ফের বাংলায় রেল দুর্ঘটনা নিয়েও তোপ দাগলেন।

বাংলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সড়কপথে একের পর এক জেলা সরজমিনে খতিয়ে দেখছেন। তেমনই আজ মঙ্গলবার সকালে বীরভূমে যান প্রশাসনিক প্রধান।

Mamata Banerjee

সেখানে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে মমতা (Mamata Banerjee) বলেন, প্রত্যেক বছর ডিভিসি জল ছাড় আর তাতে বাংলায় 'ম্যান মেড' বন্যা হয়। বছরের পর বছর ড্রেজিং করা হয় না। কেন্দ্রীয় সরকারের হাতে ডিভিসি। আর তা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আমাদের দুজন অফিসার কমিটি থেকে ইস্তফা দিয়েছে।

আর তা বলতে গিয়ে ডিভিসিকে নজিরবহিন আক্রমণ শানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, 'আমার চাই না মানুষ মারা কোনও সংস্থা'। এদিন বাংলায় রেল দুর্ঘটনা নিয়েও কেন্দ্রকে একহাত নেন। বারবার রেল লাইনচ্যুত হচ্ছে। কোথায় মানুষের নিরাপত্তা। এই বিষয়ে কেন্দ্র কেন কোনও কথা বলছে না। একমাত্র ভোটের সময়, বিপদে পাশে থাকব না! কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

অন্যদিকে এদিন বন্যায় ২৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারদের এদিন ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য সরকার করবে বলেও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িও তৈরি করে দেবে রাজ্য। শুধু তাই নয়, ভয়ঙ্কর বন্যায় জমির পর জমি ফসল নষ্ট হয়েছে। তাদের শস্যবিমার আওতায় এনে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও এদিন বীরভূমে দাঁড়িয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বলে রাখা প্রয়োজন, ময়নাগুড়িতে আজ মঙ্গলবার সকালে লাইনচ্যুত হল একটি মালবাহি ট্রেন। হঠাৎই বিকট এক শব্দ হয়। স্থানীয়রা ছুটে এসে দেখে মালগাড়ির একাধিক বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। এর ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। তৎক্ষণাত রেল দফতরের কাছে খবর যায়। ঘটনার পরেই রেল দফতর সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। কি ভাবে মালগাড়ির লাইনচ্যুত হল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরেই ঘটনাস্থলে রেল আধিকারিকরা পইছে যান।

ঘটনা প্রসঙ্গে ডিআরএম আলিপুরদুয়ার জানিয়েছেন, অসম থেকে নিউ জলপাইগুড়িগামী একটি মালবায়ী ট্রেনের পাঁচটি ওয়াগন ময়নাগুড়ি এবং বেত গাড়া স্টেশনের মাঝে লাইন চ্যুত হয়েছে, রেল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+