স্ত্রীয়ের সঙ্গে মনোমালিন্য, এক মাস ধরে ৮০ ফুট উচ্চতায় পাম গাছে বাসা বেঁধেছেন স্বামী
স্ত্রীয়ের সঙ্গে মনোমালিন্য, এক মাস ধরে ৮০ ফুট উচ্চতায় পাম গাছে বাসা বেঁধেছেন স্বামী
স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে সোজা গাছের মগডালে চড়ে বসলেন স্বামী। শুধু গাছে চড়েই ক্ষান্ত নন তিনি। ৮০ ফুট লম্বা পামগাছে তিনি বাসা বেঁধেছেন। উত্তরপ্রদেশের ওই বাসিন্দা আর নামতেই চাইছেন না ওই গাছ থেকে। কপিকল সিস্টেমে সময়মতো খাবার, জল, যখন যা প্রয়োজন, তা-ই পেয়ে যাচ্ছেন তিনি। এইভাবে কেটে গিয়েচে একমাস।

৮০ ফুট উঁচু পাম গাছে বেঁধেছেন আর একটা ‘সংসার’
চমকপ্রদ এই ঘটনাটি উত্তরপ্রদেশের মৌ জেলার কোপাগঞ্জের। বছথর ৪২-এর এক ব্যক্তি স্ত্রী-র ব্যবহারে ক্ষুণ্ণ হন। তারপর স্ত্রীর সঙ্গে তর্ক-বিতর্ক করে রেগে বেরিয়ে যান বাড়ি থেকে। তারপরই ঘটে এই উদ্ভট ঘটনা। রাগ করে বাড়ি ছাড়ার পর তিনি সটান উঠে যান ৮০ ফুট লম্বা ওই পাম গাছে। সেখানেই তিনি বাঁধেন আর একটা 'সংসার'।

ঘুণাক্ষরেও কল্পনা করা যায়নি ওই মতলব
৪২-এর 'যুবক' রাম প্রবেশের গত ছ-মাস ধরে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল। স্ত্রীর হাতে লাঞ্ছনা আর সইতে পারেননি তিনি। স্ত্রীর আচরণে তিনি এতটাই বিরক্ত হয়েছিলেন যে বাড়ি ছেড়ে যেতে মনস্থ করেন। কিন্তু কোথায় যাবেন, কোথায় মাথা গুঁজবেন। শেষপর্যন্ত তাঁর মাথায় যে ওইরকম মতলব ছিল ঘুণাক্ষরেও তা কল্পনা করতে পারেননি কেউ।

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গাছে, কী খাচ্ছেন সেখানে
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি সোজা উঠে পড়েন গাছে। পাম গাছের উপরে উঠে তিনি বাসা বেঁধেছেন। সেখানেই কাটিয়ে দিয়েছেন একমাস। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, তিনি একমাস ধরে সেখানে কী খাচ্ছেন? কীভাবে দিন গুজরান করছেন? বিস্ময় রয়েছে সেখানেও। উপর থেকে একটি দড়ি ঝোলানো রয়েছে। তাঁর পরিবার সেই দড়ি দিয়ে বেঁধে গাছের কাছা খাবার ও জল রেখে দেয়। তারপর রাম প্রবেশ দড়ি টেনে সেই খাবার ও জল সংগ্রহ করে নেন।

গাছের মগডালে কীভাবে কাটছে তাঁর দিন?
কিন্তু কীভাবে কাটছে তাঁর দিন? স্নান বা প্রাতঃকৃত্য করছেন কীভাবে? গ্রামবাসীরা জানান, রাতের বেলায় কোনও এক সময়ে রাম প্রবেশ গাছ থেকে প্রাতঃকৃত্য সেরে স্নান করে ফের গাছে উঠে যান। গ্রামবাসীরা বারবার অনুরোধ করেছেন তাঁকে গাছ থেকে নেমে আসার জন্য। কিন্তু তিনি গাছ থেকে নেমে আসেননি। শেষপর্যন্ত বাধ্য হয়ে পুলিশের খবর দেন গ্রামবাসীরা। পুলিশ এসেও অনেক অনুরোধ-উপরোধ করেন। কিন্তু দমবার পাত্র নন রাম প্রবেশ। তখন পুলিশ এসে এই ঘটনার ভিডিওগ্রাফি করে চলে যান।

গাছে বেঁধেছেন বাসা, গ্রামবাসীরা পড়েছেন বিপাকে
গ্রামের প্রধান দীপক কুমার জানিয়েছেন, গ্রামবাসীরা তাঁর কাছে আবার এই ঘটনায় অন্য এক সমস্যা নিয়ে হাজির হয়েছেন। প্রতিবেশীদের গোপনীয়তায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন তাঁর কাছে। কারণ ৮০ ফুট উঁচু পাম গাছ থেকে তিনি অনেককিছুই লক্ষ্য করেন বিভিন্ন বাড়ির। অদ্ভুত এক সমস্যা তৈরি হয়েছে এই উদ্ভট ঘটনাকে কেন্দ্র করে। এই আজব ঘটনা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বাইরের গ্রামের মানুষজনও।












Click it and Unblock the Notifications