উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
ঘূর্ণিঝড় মন্থা আর নেই, তবে তার রেখে যাওয়া প্রভাবে ফের সক্রিয় আবহাওয়া। সমুদ্র থেকে উঠে আসা জলীয় বাষ্পে ভারী হয়ে উঠছে আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপ হিসেবে তা বর্তমানে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে ও ধীরে ধীরে আরও দুর্বল হলেও তার প্রভাব থাকছে পূর্ব ও উত্তর ভারতে।
ফলে দক্ষিণবঙ্গের আকাশ আপাতত মেঘলা। কলকাতা সহ আশপাশ এলাকায় আলো কম, মেঘ বেশি, মাঝে মধ্যেই ঝিরঝিরে থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকবে বলে পূর্বাভাস।

বৃহস্পতিবারের আকাশ প্রধানত মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলাগুলিতে ৭ থেকে ১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে।
বীরভূম ও মুর্শিদাবাদে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা।
দুই বর্ধমান, নদিয়া ও সংলগ্ন জেলায় দমকা হাওয়া বইতে পারে। শনিবার কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
এরপরই আকাশ ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা
তবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে ফের রোদের দেখা মিলবে।
তবে এখন পরিস্থিতি বেশি জটিল উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
কমলা সতর্কতা জারি হয়েছে।
বিশেষত ভুটানে অতিরিক্ত বৃষ্টির কারণে নদী খালে জলস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে।
মন্থা বিদায় নিলেও, তার নিম্নচাপই এখন আবহাওয়ার নিয়ন্ত্রক। দক্ষিণবঙ্গে আপাতত মেঘ বৃষ্টি চলবে, আর উত্তরবঙ্গে সতর্কতার মধ্যেই দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের।












Click it and Unblock the Notifications