রানাঘাট সিস্টার গণধর্ষণ কাণ্ডের মূল পাণ্ডা মিলন সরকার সিআইডির জালে
কলকাতা, ৮ মে : রানাঘাট সিস্টার গণধর্ষণ কাণ্ডের মূল পাণ্ডা মিলন সরকারকে গ্রেফতার করল সিআইডি। বৃহস্পতিবার রাতে শিয়ালদহ স্টেশন থেকে মিলন সরকার ও তার সহযোগী ওয়াহিদুর বাবুকে গ্রেফতার করে সিআইডি।[রানাঘাটে সিস্টার গণধর্ষণ কাণ্ড : গ্রেপ্তার ৮, সংবাদমাধ্যমের সাহায্য চাইল প্রশাসন]
এই ঘটনায় এর আগে আরও ২ জনকে গ্রেফতার করেছিল সিআইডি। [রানাঘাট সিস্টার ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর]

২০১৫ সালের ১৪ মার্চ নদিয়া জেলার রানাঘাটের গঙ্গাপুর গ্রামের একটি কনভেন্ট স্কুলে ঢুকে ৭০ বছরের বৃদ্ধা সিস্টারকে গণধর্ষণ করে ৭ জন ডাকাতদল। [সরকারকে বিড়ম্বনায় ফেলে রাজ্য ছাড়লেন রানাঘাটের ধর্ষিতা সন্ন্যাসিনী]
তদন্তে নেমে গোয়েন্দা আধিকারিকরা জানতে পারেন পাঁচিল টপকে স্কুলে ঢুকেছিল জনা সাতেকের ডাকাত দলটি। স্কুলে ঢোকার পরে একমাত্র নৈশরক্ষীকে মারধর করে বেঁধে, তারপর ঢুকেছিল প্রশাসনিক ভবনে। সেখানে আলমারি ভেঙে তারা নগদ প্রায় ১২ লক্ষ টাকা, ড্রয়ারে থাকা ল্যাপটপ, ক্যামেরা লুঠ করে। এরপর সন্ন্যাসিনীদের আবাসনে ঢুকে রান্নাঘরের দরজা ভেঙে দুষ্কৃতীরা দোতলায় উঠতে গিয়েছিল। তখন ঘুম ভেঙে যায় সন্ন্যাসিনীদের। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা চুয়াত্তর বছরের সিস্টারকে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে তারা। এরপর ভোর ৫টা নাগাদ দুষ্কৃতীরা মূল গেটের বাইরে তালা দিয়ে পালিয়ে যায়।
চাপের মুখে পড়ে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে নেমে এর আগে আরও ২ জনকে গ্রেফতার করে সিআইডি। তবে এতদিন লুকিয়ে থাকার পর অবশেষে সিআইডির জালে ধরা পড়ল রানাঘাট কাণ্ডের মাথা মিলন সরকার।












Click it and Unblock the Notifications