রানাঘাট সিস্টার ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৮ মার্চ : পরিস্থিতির গুরুত্ব বুঝে আর দেরি করলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটে কনভেন্ট স্কুলের সিস্টার গণধর্ষণ কাণ্ডে নিজেই সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার আদেশ দিলেন।

রানাঘাট সিস্টার ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর


ঘরে-বাইরে বিরোধী থেকে আমজনতা, সবাই যখন প্রবল সমালোচনায় বিদ্ধ করছে রাজ্য প্রশাসনকে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই মাস্টারস্ট্রোকই ধেয়ে এল।

স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ও টুইটারে নিজের হোম পেজে তিনি লিখেছেন, "রানাঘাটের ঘটনা অত্যন্ত গম্ভীর বিষয়। ঘটনার গুরুত্ব বুঝে আমি সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

শুক্রবার গভীর রাতের ঘটনার পর কয়েকটা দিন কেটে গেলেও দুষ্কৃতীরা এখনও অধরা। সিআইডি তদন্তে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সিসিটিভি ফুটেজে অপরাধীদের ছবি ধরা পড়লেও তাদের একজনেরও নাগাল পায়নি রাজ্য পুলিশ বা সিআইডি আধিকারিকরা। পাশাপাশি ঘটনার রেশ আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে পড়েছে। ফলে ঘটনার গুরুত্ব বুঝেই মুখ্যমন্ত্রী সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই মত ওয়াকিবহাল মহলের।

এদিন স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটার ও ফেসবুকে নিজের সিদ্ধান্ত জানিয়ে তিনি লিখেছেন, ঘটনাটি অত্যন্ত সিরিয়াস। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত ধরতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা যথাসাধ্য চেষ্টাও চালাচ্ছে। তবুও ঘটনাটির গুরুত্ব ও সংবেদনশীলতার কথা মাথায় রেখে আমি তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে হওয়াও এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে।" পাশাপাশি তাঁর সরকার তদন্তে সিবিআইকে সবরকমভাবে সহযোগিতা করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+