বিধাননগর পুরসভায় নতুন মেয়র সব্যসাচী দত্ত, চেয়ারপার্সন সেই কৃষ্ণা চক্রবর্তী

কলকাতা, ১৩ অক্টোবর : বিধাননগর পুরসভার নতুন মেয়র হতে চলেছেন সব্যসাচী দত্ত। ডেপুটি মেয়র হবেন সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া তাপস চট্টোপাধ্যায়। পাশাপাশি ফের একবার চেয়ারপার্সন হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী। [দোলনায় পুলিশ : বিরোধী নেই, নেই ভোটার]

এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। একইসঙ্গে জানা গিয়েছে, আসানসোল পুরসভার মেয়র হচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি। [পদত্যাগ করলেন সুশান্তরঞ্জন, নয়া রাজ্য নির্বাচন কমিশনার বর্তমান পরিবহন সচিব!]

বিধাননগর পুরসভায় নতুন মেয়র হলেন সব্যসাচী দত্ত

বিধাননগর পুর এলাকায় সব্যসাচী ও তাঁর সাঙ্গপাঙ্গদের দাপট যথেষ্ট। তা নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এমনকী দলে সুজিত বসু বা পুর্ণেন্দু বসুর সঙ্গেও বিবাদে জড়িয়েছেন সব্যসাচী। তবে সবকিছুকে দূরে সরিয়ে দলনেত্রীর মন জয় করে নিয়েছেন তিনি রাজারহাটের এই বিধায়ক। [বিধাননগর পুরভোটে চূড়ান্ত গোলমালের খণ্ডচিত্র]

প্রসঙ্গত, এবারের বিতর্কিত বিধাননগর পুরভোটে ৪১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছে ৩৭টিতে। অন্যদিকে আসানসোলে ১০৬টি ওয়ার্ডের মধ্যে ৭৪টি ও বালি পুরসভার ১৬টি ওয়ার্ডের সবকটিতেই জিতেছে শাসকদল। [বহিরাগতদের দাপট বিধাননগরে, পুলিশের সামনেই চলছে মাটিতে ফেলে মার]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+