ভিডিও : পুলিশ নিধিরাম সর্দার, বহিরাগতদের দাপট বিধাননগরে, পুলিশের সামনেই চলছে মাটিতে ফেলে মার
সকাল থেকেই প্রতিমুহূর্তে কীভাবে উত্তপ্ত হয়ে চলেছে বিধাননগর তার খবর উঠে এসেছে প্রতিটি সংবাদমাধ্যমে। ভোট দিতে এসে আক্রান্ত হতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। আট থেকে আশি, মারধর খাওয়ার থেকে বাদ যাননি অনেকেই।
এলাকার দখল যেমন নিয়েছে বহিরাগতরা, তেমনই দফায় দফায় চলেছে বোমাবাজির ঘটনা। বিডি ব্লকে বোমা ফাটানো হয়েছে বলে খবর। পাশাপাশি নানা জায়গায় বুথকেন্দ্রে, বুথের ভিতরে অবাধে ঢুকছে বহিরাগতরা।
নিচের দুটি ভিডিওতে দেখে নিন কীভাবে বহিরাগতদের দখলে চলে গিয়েছে গোটা বিধাননগর। এবং কীভাবে পুলিশের সামনেই রাস্তায় ফেলে চলছে মারধরের ঘটনা।
এভাবেই হাজার হাজার বহিরাগতের দখলে চলে গিয়েছে গোটা বিধাননগর পুর এলাকা
Clashes during local body polls in Bidannagar (WB) pic.twitter.com/INDAJjhvx0
— ANI (@ANI_news) October 3, 2015 পুলিশের সামনে এভাবেই রাস্তায় ফেলে চলছে মারধর, নীরব দর্শক পুলিশ
Violent clashes in Bidannagar (WB) during local body polls. pic.twitter.com/UpTgOwjK24
— ANI (@ANI_news) October 3, 2015 











Click it and Unblock the Notifications