(ছবি) দেখে নিন বিধাননগর পুরভোটে চূড়ান্ত গোলমালের খণ্ডচিত্র

কলকাতা, ৩ অক্টোবর : বহিরাগতরা এসে তাণ্ডব চালাচ্ছে এলাকায়। পুরভোটে অশান্তি বন্ধ করতে ব্যর্থ পুলিশ প্রশাসনও। আর সেই সুযোগে লুঠ হয়ে যাচ্ছে ভোটবাক্স। বিধাননগর পুরভোটকে কেন্দ্র করে এমনটাই অভিযোগ জানাচ্ছেন বিরোধী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

এলাকায় এলাকায় বোমাবাজি চলছে। ছোট বড় গাড়িতে, অটোতে করে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীদল। অভিযোগ, কোথাও পুলিশ একেবারে নিষ্ক্রিয়। কোথাও বা বিরোধী দলের বা সাধারণ মানুষের উপরে চলছে পুলিশি লাঠিপেটা। অন্যদিকে ভোটকেন্দ্রে তাদের দেখা নেই। সেখানে অবাধে চলছে লুঠ পর্ব।

বিধাননগর পুরভোটের ঠিক কী চিত্র উঠে এসেছে, তা দেখে নিন নিচের ছবিতে ক্লিক করে।

বহিরাগতদের দাপট

বহিরাগতদের দাপট

সকাল থেকেই. বলা ভালো গত কয়েকদিন ধরেই বিধাননগর পুর এলাকা বহিরাগতদের দখলে চলে গিয়েছে বলে অভিযোগ। ছবিতে দেখা যাচ্ছে, বন্দুক বা লাঠি নয়, হাত দিয়ে দুষ্কৃতীকে শায়েস্তা করতে ব্যস্ত পুলিশ।

বহিরাগতর পলায়ন

বহিরাগতর পলায়ন

এভাবেই পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যাচ্ছে বহিরাগতরা। আবার জড়ো হয়ে দাপিয়ে বেড়াচ্ছে এলাকা।

বহিরাগতদের পলায়ন

বহিরাগতদের পলায়ন

এভাবেই শ'য়ে শ'য়ে, বলা ভালো হাজার হাজার বহিরাগত দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে গোটা বিধাননগর, এমনটাই অভিযোগ বিরোধীদের।

পুলিশের শাসন

পুলিশের শাসন

এক বহিরাগতকে আটকাতে ব্যস্ত পুলিশ। তবে কোথাও কোনও বহিরাগতকে গ্রেফতারের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

পুলিশের তাড়া

পুলিশের তাড়া

পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা।

পুলিশি প্রহরা

পুলিশি প্রহরা

গণ্ডগোলের খবর পেলে সেখানে পৌঁছে যাচ্ছে পুলিশ। তবে বিরোধীদের অভিযোগ, বেছে বেছে তাদের আক্রমণ করা হচ্ছে।

উত্তপ্ত সল্টলেক

উত্তপ্ত সল্টলেক

সল্টলেকের নানা এলাকায় এভাবেই উত্তাপের ছবি ধরা পড়েছে।

দর্শক পুলিশ

দর্শক পুলিশ

পুলিশের সামনেই বেধড়ক মার। তা দেখেও পুলিশ নিধিরাম সর্দার।

ভাঙচুর বুথ

ভাঙচুর বুথ

বিধাননগরের নানা বুথে এভাবেই চলেছে ভাঙচুর। ক্যামেরা দেখে ছবি তুলতে নিষেধ ভোটকর্মীদের।

আক্রান্ত ইভিএম

আক্রান্ত ইভিএম

ইভিএমকে কোথাও ভেঙে দেওয়া হয়েছে, কোথাও তা নিয়ে গোলমালের অভিযোগ উঠেছে গোটা বিধাননগর জুড়ে।

ভেঙে গিয়েছে ইভিএম

ভেঙে গিয়েছে ইভিএম

দুষ্কৃতীরা এসে ভেঙে দিয়ে গিয়েছে ইভিএম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+