পদত্যাগ করলেন সুশান্তরঞ্জন, নয়া রাজ্য নির্বাচন কমিশনার বর্তমান পরিবহন সচিব!

কলকাতা, ৬ অক্টোবর : ভোট গণনা স্থগিত রাখলেও ভোট বাতিলের সাহস দেখাতে পারেনি সুশান্তরঞ্জন উপাধ্যায়। শাসক দলের চোখ রাঙানির সামনে কার্যত আত্মসমর্পণ করে মাত্র কয়েকটি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেই ক্ষান্ত হয়েছিলেন তিনি। [বিধাননগর পুরভোটে চূড়ান্ত গোলমালের খণ্ডচিত্র]

তবে এদিন আরও বড় চমক দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সুশান্তবাবু। জানা গিয়েছে, গোটা ঘটনার চাপ সামলাতে না পেরে এদিন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে আসেন তিনি। আর সেই পদত্যাগ পত্র গৃহীতও হয়েছে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র।[ভিডিও : বিধাননগরে পুলিশের সামনেই চলছে মাটিতে ফেলে মার]

পদত্যাগ করলেন সুশান্তরঞ্জন, নয়া রাজ্য নির্বাচন কমিশনার বর্তমান পরিবহন সচিব!

সুশান্তরঞ্জনের পদত্যাগের জেরে বিধাননগর সহ বাকী স্থানীয় নির্বাচন ঘিরে চূড়ান্ত রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছে।তবে যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে তা হল নয়া নির্বাচন কমিশনার। আগামীকাল থেকেই অস্থায়ী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব সামলাবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। যিনি বর্তমানে পর্যটন দফতরের প্রধান সচিব। ভুটান সফরে কাটছাঁট করে আগামীকালই ফিরে এসে আলাপনবাবু দায়িত্ব নিতে চলেছেন বলে সূত্রের খবর।[বিধাননগর পুরভোট : রাজ্য নির্বাচন কমিশন কি পারবে শাসকের রক্তচক্ষু এড়িয়ে বলিষ্ঠ হতে?]

দুটি পদই একসঙ্গে সামলাবেন আলাপনবাবু। আর তাই নিয়েই বিরোধী দলগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে। যদি রাজ্য প্রশাসনের পদে থাকা কোনও ব্যক্তি নির্বাচন কমিশনের দায়িত্বে আসে তাহলে সেক্ষেত্রে নিরপেক্ষতা শব্দটির কি কোনও প্রাসঙ্গিকতা থাকবে? তবে আগামী ৮ তারিখ যে ভোটগ্রহণ ঘিরে চূড়ান্ত সঙ্কট তৈরি হল তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, গতকাল রাজ্যনির্বাচন কমিশনের অফিসে গিয়ে ডেপুটেশন দেওয়ার নামে ভোটগণনা নিয়ে চাপ তৈরি করে শাসকদল। এমনটাই দাবি বিরোধীদের। এরপর সেই সুরে সুর মিলিয়ে সুশান্তবাবু মাত্র দু'ঘণ্টার মধ্যে কয়েকটি বুথে পুনর্নির্বাচনের কথা বলে ক্ষান্ত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+