Wimbledon 2023: প্রেমিকাই মিক্সড ডাবলস পার্টনার, চিচিপাসের প্রেম কাহিনি শুনলে অবাক হবেন
উইম্বলডন মানেই টেনিসের সৌন্দর্যের শেষ কথা। ঘাসের কোর্টে শুধু টান টান লড়াই নয়, খেলার বাইরে থাকে ঘটনার ঘটঘটা থেকে বিতর্কের নানা উপাদান। উইম্বলডন শুধু গ্র্যান্ড স্ল্যাম জয় আর রেকর্ড গড়ার মঞ্চই নয়, ঘাসের কোর্টে লেখা আছে টেনিস তারকাদের প্রেমের কাহিনিও।
উইম্বলডনের সবুজ গালিচায় প্রেমের নতুন কাহিনি লিখলেন স্টেফানোস চিচিপাস। বিগত কয়েক মাস ধরে তাঁর এবং পাওলা বাদোসা প্রেম জল্পনায় সিলমোহর দিলেন চিচিপাস। প্রথম রাউন্ডে ম্যাচ জেতার পরই বান্ধবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন গ্রীসের টেনিস তারকা।

বিগত কয়েকমাস ধরেন চিচিপাসের সঙ্গে বাদোসার প্রেমের গুঞ্জন চলছিল। পাওসা নিজেও একজন টেনিস খেলোয়াড়। দুই জনে একসঙ্গে অনুশীলন করার ছবিও পোস্ট করেন। ফলে জল্পনা তৈরি হতে সময় লাগেনি।
উইম্বলডনের প্রথম রাউন্ডেই ডমিনিক থিয়েমের বিরুদ্ধে খেলতে নামেন চিচিপাস। ফলে লড়াই সহজ ছিল নায় পাঁচ সেটে গড়াল খেলা। তার মধ্যে তিনটি সেটের ফয়সালা হল টাইব্রেকারে।
শেষ পর্যন্ত ৩-৬, ৭-৬ (৭-১), ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৬ (১০-৮) ফলে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন গ্রীস তারকা। প্রথম রাউন্ডের পরে দ্বিতীয় রাউন্ডেও কঠিন প্রতিপক্ষ চিচিপাসের। ব্রিটেনের অ্যান্ডি মারের বিরুদ্ধে খেলবেন তিনি। ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন চিচিপাসের বান্ধবী পাওলা। গোটা ম্যাচেই প্রেমিককে তাতিয়ে গেলেন পাওলা। ম্যাচ শেষে বান্ধবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করেননি চিচিপাস।
🥰 @paulabadosa @steftsitsipas #Wimbledon pic.twitter.com/BAA5taqmPl
— Wimbledon (@Wimbledon) July 5, 2023
ম্যাচ শেষে চিচিপাসকে পাওলার বিষয়ে প্রশ্ন করা হয়। তাতে দেখা যায়, দু'জন প্রথমে একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। একটু থেমে গ্রীস তারকা উত্তর দেন, পাওলা পরের রাউন্ডে ওঠায় খুব খুশি তিনি। চিচিপাস যখন পাওলাকে শুভেচ্ছা জানাচ্ছেন তখন গোটা গ্যালারি হাততালি দেয়। পরে একে অপরকে জড়িয়ে ধরেন দুই টেনিস যুগল।

আর পাঁচটা গড় পড়তা প্রেম কাহিনির সঙ্গে চিচিপাস-পাওলার সম্পর্কের গল্পটা একটু আলাদা। তাঁরা শুধু প্রেমিক-প্রেমিকা নন, একইসঙ্গে মিক্সড ডাবলসের পার্টনারও। চলতি উইম্বলডনে মিক্সড ডাবলসে পাওলাকে জুটি করে নামছেন চিচিপাস। দু'জনে একসঙ্গে অনুশীলনও করেন। তাঁদের অনুশীলনের ভিডিও মাঝে মধ্যে সমাজমাধ্যমে দেন চিচিপাস।

ক্রিকেট থেকে টেনিস, ক্রীড়াবিদদের প্রেম কাহিনি নতুন নয়, তবে চিচিপাস-পাওলা প্রেমিক যুগ থেকে যেভাবে মিক্সড ডাবলসের পার্টনার হয়ে উঠলেন তা টেনিস ইতিহাসে খুব কমই হয়েছে। কোর্টের বাইরে তাঁদের জুটি যথেষ্টই হিট, এবার ঘাসের কোর্টে চিচিপাস-পাওলার রসায়ন দেখার অপেক্ষায় টেনিস প্রেমীরা।












Click it and Unblock the Notifications