ক্রীড়া প্রেমীদের হতাশ করে টোকিও অলিম্পিকের প্রথম রাউন্ডেই সানিয়া-অঙ্কিতার হার

ক্রীড়া প্রেমীদের হতাশ করে টোকিও অলিম্পিকের প্রথম রাউন্ডেই সানিয়া-অঙ্কিতার হার

ভারতীয় ক্রীড়া প্রেমীদের হতাশ করে টোকিও অলিম্পিকের প্রথম রাউন্ডেই হেরে গেল সানিয়া মির্জা-অঙ্কিতা রায়না জুটি। ম্যাচের প্রথম সেট প্রাধান্য নিয়ে জিতেও শেষরক্ষা হল না ভারতীয় তারকাদের। ৬-০, ৬-৭(০-৭), ৮-১০ ফলাফলে হারলেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না। হারাল ইউক্রেনের যমজ বোনের জুটি।

ক্রীড়া প্রেমীদের হতাশ করে টোকিও অলিম্পিকের প্রথম রাউন্ডেই সানিয়া-অঙ্কিতার হার

সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না জুটি ম্যাচ যেভাবে শুরু করেছিল, তাতে তাঁদের জিত নিশ্চিত বলে ধরে নিয়েছিলেন দেশের ক্রীড়া প্রেমীরা। প্রথম সেটে ইউক্রেনের নাদিয়া ও লিয়ুদমিলা কিচেনককে দাঁড়াতেই দেয়নি ভারতীয় জুটি। ৬-০ ফলাফলে ওই সেট জেতেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না। ম্যাচের দ্বিতীয় সেটের শুরুটাও দুর্দান্ত ভাবে করে ভারতীয় জুটি। ৫-২ ব্যবধানে এগিয়ে যান সানিয়ারা।

সেখান থেকেই ম্যাচে অসাধরণ কামব্যাক হয় ইউক্রেনের যমজ বোনের জুটির। পরপর গেম জিতে সেটে সমতা ফিরিয়ে সেটিকে টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে যান নাদিয়া ও লিয়ুদমিলা কিচেনক। ওই মোকাবিলায় দাঁড়াতে পারেনি ভারতীয় জুটি। ওই সেট ৭-৬(৭-০) ফলাফলে জেতে ইউক্রেনের জুটি। ফলে তৃতীয় সেটে দুই শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিল ক্রীড়া প্রেমীরা।

আদতে হয় এর উল্টোটাই। টাইব্রেকারের মাধ্যমেই নির্ধারিত হওয়া তৃতীয় সেটে ৮-০ পয়েন্টে এগিয়ে যায় ইউক্রেনের জুটি। পয়েন্ট সমান করে লড়াই ফেরার মরিয়া চেষ্টা চালান সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না। কিন্তু শেষ পর্যন্ত কিচনেক বোনের বিক্রমের কাছে তাঁদের মাথা নোয়াতে হয়।

৩৪ বছরের সানিয়া মির্জা নিজের চতুর্থ অলিম্পিক খেলতে নামেন। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে তিনি এই নজিরের মালিক হলেও সেই মতো সফলতা তিনি হাসিল করতে পারলেন না। অন্যদিকে দেশের হয়ে প্রথমবার অলিম্পিক খেলতে নামা অঙ্কিতা রায়নার শুরুটাও হতাশাজনকই হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+