মেদভেদেভ-সহ রাশিয়া ও বেলারুশের টেনিস খেলোয়াড়দের কিছুটা স্বস্তি, যদিও নামতে পারবেন না দলগত ইভেন্টে

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে রাশিয়ার ক্রীড়াক্ষেত্র ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। ফুটবল থেকে অ্যাথলেটিক্স, সব ক্ষেত্রেই নির্বাসনের মুখে পড়েছে। এবার রাশিয়া ও বেলারুশের টেনিস খেলোয়াড়দের নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল পুরুষ ও মহিলা টেনিসের নিয়ামক সংস্থাগুলি।

রাশিয়া ও বেলারুশের টেনিস খেলোয়াড়দের কিছুটা স্বস্তি

রাশিয়া যেভাবে ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে তাতে এমন আগ্রাসনের তীব্র নিন্দা করেছে এটিপি ও ডব্লুটিএ। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, রাশিয়া ও বেলারুশের টেনিস খেলোয়াড়রা ডেভিস কাপ-সহ কোনও দলগত ইভেন্টে নামতে পারবেন না। এই দুই দেশের টেনিস খেলোয়াড়রা এটিপি, ডব্লুটিএ ট্যুর, এমনকী গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টগুলি খেলতে পারবেন। তবে ব্যবহার করা যাবে না দেশের নাম বা দেশের পতাকা।

মস্কোয় অক্টোবরে ডব্লুটিএ/এটিপির যে কম্বাইন্ড ইভেন্ট হওয়ার কথা ছিল সেটি বাতিল করার সিদ্ধান্তও নিয়েছে ডব্লুটিএ ও এটিপি বোর্ড। রাশিয়া ও বেলারুশের টেনিস ফেডারেশনকে সাসপেন্ড করেছে আইটিএফ বোর্ড। যৌথ বিবৃতিতে টেনিসের এই দুই নিয়ামক সংস্থা রাশিয়ার আগ্রাসনের নিন্দাও করেছে। ইউক্রেনবাসীর প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি যে টেনিস তারকা যুদ্ধবিরোধী বক্তব্য রেখে শান্তির দাবি জানিয়েছেন তার প্রশংসা করেছে এটিপি ও ডব্লুটিএ।

সম্প্রতি রাশিয়ার দানিল মেদভেদেভ বিশ্বের ১ নম্বর টেনিস তারকা হয়েছেন। তিনিও মেনে নিতে পারেননি রাশিয়ার আগ্রাসন। শান্তির আহ্বান জানিয়ে বার্তাও দিয়েছিলেন। আন্দ্রে রুবলেভ থেকে আনাস্তাসিয়া পাভলিউচেনকোভার মতো তারকারাও যুদ্ধের বিপক্ষেই মত দিয়েছিলেন। রাশিয়া ও বেলারুশ দলগত ইভেন্টে অংশ নিতে পারবে না। ফলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় দলগত এটিপি কাপেও তাদের অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়ে গেল। ২০২১ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাশিয়া এবারও সেমিফাইনালে উঠেছে। সবমিলিয়ে রাশিয়ার যুদ্ধের সিদ্ধান্তে ধাক্কা খেলেন রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+