দাদুর কীর্তি স্পর্শ করার লক্ষ্যেই টোকিও অলিম্পিকে এগোচ্ছেন গ্রিসের সিতসিপাস
টোকিও অলিম্পিকের সিঙ্গলসে তৃতীয় বাছাই স্তেফানোস সিতসিপাস। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস তিয়াফোকে স্ট্রেট সেটে হারিয়ে পৌঁছে গেলেন শেষ ১৬-তে। গ্রিসের সিতসিপাসের ঘাড়ে এবার অলিম্পিকে পারিবারিক ঐতিহ্য বহনেরও ভার রয়েছে। সে কারণেই অলিম্পিকের আসর থেকে তাঁর দরকার একটি সোনা জয়।

মধুর প্রতিশোধ
বিশ্বের ৪ নম্বর সিতসিপাসকে এবারের উইম্বলডনে প্রথম রাউন্ডেই হারিয়ে দিয়েছিলেন তিয়াফো। অলিম্পিকের আসরে আজ তারই মধুর প্রতিশোধ নিলেন গ্রিসের টেনিস তারকা। অলিম্পিকের আসরে দুটি সেট জিতলেই জয় নির্ধারিত হয়। তবে সিতসিপাস প্রথম রাউন্ডে তিন সেটের লড়াইয়ে হারিয়েছিলেন জার্মানির ফিলিপ কোহলস্ক্রাইবারকে। ৬-৩, ৩-৬, ৬-৩ সেটে। আজ অবশ্য সিতসিপাস জিতলেন ৬-৩, ৬-৪ ব্যবধানে। শুধু তাই নয়, বৃষ্টির কারণে এদিন সিতসিপাস-তিয়াফোর ম্য়াচটিই প্রথমবার হল আরিয়াক কলিজিয়ামের টেনিস পার্কের ইন্ডোরে, ছাদে ঢাকা কোর্টে। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম।

অলিম্পিয়ান ঠাকুরদা
সিতসিপাসের ঠাকুরদাও ছিলেন অলিম্পিয়ান। তিনি ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে সোভিয়েত ইউনিয়ন ফুটবল দলের সদস্য হিসেবে সোনা জিতেছিলেন। সিতসিপাসের মা রাশিয়ান, বাবা গ্রিক। অলিম্পিকে গ্রিসের উজ্জ্বল ইতিহাস যে তাঁকে অনুপ্রাণিত করছে টোকিও অলিম্পিকে নামার ক্ষেত্রে সে কথা প্রকাশ্যে জানিয়েছেনও সিতসিপাস। ১৮৯৬ সালে অলিম্পিক হয়েছিল গ্রিসের এথেন্সে। তারপর এথেন্সেই হয় ২০০৪ সালের অলিম্পিক গেমস। এই এথেন্সেই জন্ম স্তেফানোস সিতসিপাসের। ২০০৪ সালে তাঁর বয়স ছিল ৬, সবে টেনিসের হাতেখড়ি হয়েছে।

দাদুর কীর্তি স্পর্শের লক্ষ্যে
চলতি বছর ফরাসি ওপেনের ফাইনালই ছিল তাঁর কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। সেখানে নোভাক জকোভিচের কাছে পরাস্ত হয়ে রানার-আপ হন। এবারের অলিম্পিকেও দুরন্ত ছন্দে রয়েছেন জোকার। একই মরশুমে চারটি গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিক সোনা জয়ের লক্ষ্যে এগোচ্ছেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা সার্বিয়ান জকোভিচ। শেষ আটে ওঠার লড়াইয়ে সিতসিপাস আগামীকাল খেলবেন ১৪তম বাছাই ফ্রান্সের উগো হামবার্তের বিরুদ্ধে। কাল আবার মারিয়া সাকারির সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসও খেলতে নামবেন সিতসিপাস। সিঙ্গলসে জকোভিচই হতে পারেন সোনা জয়ের লক্ষ্যে তাঁর প্রধান বাধা। তাই মিক্সড ডাবলসেও মরিয়া লড়াই চালাতে তৈরি গ্রিসের তারকা। ঠাকুরদার অলিম্পিক সোনা জয়ের কৃতিত্ব স্পর্শ করতে হবে যে!
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications