নাদালের সাফল্যকে কুর্নিশ, শুভেচ্ছাবার্তা সচিন-শাস্ত্রী-সিটসিপাসের সহ অন্যান্য ক্রীড়ানক্ষত্রদের
নাদালের সাফল্যকে কুর্নিশ, শুভেচ্ছাবার্তা সচিন-শাস্ত্রী-সিটসিপাসের সহ অন্যান্য ক্রীড়ানক্ষত্রদের
ফরাসি ওপেনের ইতিহাসে তাঁর মহাকাব্যিক যাত্রা পথ ইতিহাস হয়ে থাকবে টেনিস দুনিয়ায়। কিংবদন্তির আক্ষা দীর্ঘ দিন আগেই অর্জন করে নিয়েছেন। কিন্তু শরীর পুরোপুরি সঙ্গ না দেওয়া স্বত্ত্বেও যে ভাবে কেরিয়ারের ১৪তম ফরাসি ওপেন জিতলেন রাফায়েল নাদাল তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। নাদালের এই দুর্ধর্ষ খেতাব জয়ের পর টুইটারে তাঁকে শুভেচ্ছায় ভাসিয়েছেন বহু তারকা ব্যক্তিত্ব।

সচিনের শুভেচ্ছা বার্তা:
ফরাসি ওপেনে সব থেকে বেশি বয়সে এই খেতাব অর্জন করা রাফায়েল নাদালকে শুভেচ্ছা জানিয়ে মাস্টার ব্লাস্টার বলেছেন, "ওখানে গিয়ে ১৪তম রোলাঁ গারো জেতা এবং ৩৬ বছর বয়সে ২২তম গ্র্যান্ডস্ল্যাম জেতা, অসাধারণ এক প্রাপ্তি। শুভেচ্ছা রাফায়েল নাদাল।"

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড গিয়ার উচ্ছ্বাস:
নাদালের এই পারফরম্যান্সে অভিভূত ম্যানচেস্টার ইউনাইটেডর গোলরক্ষক ডেভিড হিয়া। নিজের দেশের টেনিস কিুংবদন্তির এই সাফল্য দেখে অভিভূত স্পেনের জাতীয় দলের গোলরক্ষক। তিনি টুইট করে লিখেছেন, "আমি তোমায় ভালবাসি রাফায়েল নাদাল।"

নাদালকে শুভেচ্ছা রবি শাস্ত্রীর:
নাদালের সাফল্যে টুইট করেছেন রবি শাস্ত্রীও, তিনি শুভেচ্ছা জানিয়েছেন স্প্যানিশ তারকাকে। ভারতীয় দলের প্রাক্তন কোচ নিজের করা টুইটে লিখেছেন, "আধুনিক সময়ের হারকিউলিস। ১৫তম করার সূচনা মাত্র। অবিশ্বাস্য সাফল্য। সব সময়ের জন্য স্যালুট।"

এলেন-দেখলেন-জয় করলেন:
কারোলিনা মারিন রাফায়েল নাদালের এই সাফল্যকে ব্যখ্য়া করতে গিয়ে উল্লেখ করেছেন বিখ্যাত লাতিন শব্দগুচ্ছ ভিনি-ভিডি-ভিসি। তিনি টুইটারে লিখেন, "এলেন- দেখলেন- জয় করলেন। এটাকে উপভোগ করো কারণ আমরা এই রকম আর কখনও দেখতে পাবো না।"

সিটসিপাসের শুভেচ্ছা:
নাদালের এই পারফরম্যান্স দেখে অভিভূত টেনিস নক্ষত্র স্টিফানসো সিটসিপাস। তিনি টুইটারে লিখেছেন, "অনবদ্য সাফল্যের জন্য তোমায় শুভেচ্ছা রাফায়েল নাদাল। কঠিন পরিশ্রম, প্যাশন এবং হার না মানা মনোভাব অনেক দূর যায়। তুমি তোমার হৃদয়, সময় এবং আত্মাকে এটার মধ্যে সমর্পিত করেছ এবং তোমার অধ্যাবসা এটাকে ১৪তম করেছে।"

ফেডেরার-জোকোভিচের থেকে দুই কদম এগিয়ে:
অস্ট্রেলিয়া ওপেন জিতে বছর শুরু করেছিলেন, অর্ধেক মরসুম শেষ হতে না হতেই জিতে নিলেন আরও একটি গ্র্যান্ডস্ল্যাম। পর পর দু'টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের ফলে ২২টি মেজর জিতে তিনি এখনও অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে। তাঁর দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী রজার ফেডেরার এবং নোভাক জকোভিচ ২০টি করে করে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন।












Click it and Unblock the Notifications