রজার ফেডেরার এখনও বিশ্বের ধনীতম টেনিস তারকা, দুইয়ে ওসাকা, আয়ের নিরিখে কে কোথায়?
হাঁটুর চোটের কারণে ১৪ মাস ধরে কোর্টের বাইরে। সম্প্রতি তিনি অনুশীলন শুরু করেছেন। রজার ফেডেরারের অবসর নিয়েও নানা জল্পনা ছড়ায় মাঝেমধ্যেই। তবে কোর্টে না থাকলেও ১৭ বছর ধরে ফেডেরার বিশ্বের ধনীতম টেনিস তারকার শিরোপা নিজের দখলেই রেখেছেন। ফোর্বসের সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী বাৎসরিক আয়ের নিরিখে অনেক পিছনে রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ।

ধনীতম ফেডেরার
বিগত ১২ মাসে ফেডেরারের আয় ৯০ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি বলে জানা যাচ্ছে। এই সময়কালে তিনি কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। তবে তাঁর আয়ের উৎসগুলি হলো এনডোর্সমেন্ট, বিভিন্ন ইভেন্টে অতিথি হিসেবে উপস্থিতি-সহ বিভিন্ন বাণিজ্যিক বিষয়। রজার ফেডেরারকে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে পিছনে ফেললেও আয়ের নিরিখে অনেকটাই পিছিয়ে রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ।

পিছনে নাদাল-জোকার
রজার ফেডেরারের চেয়ে রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ আয়ের নিরিখে কয়েক যোজন পিছনে। নাদালের গত বছর বার্ষিক আয়ের পরিমাণ ৩১.৪ মিলিয়ন মার্কিন ডলার বলে জানা যাচ্ছে। নোভাক জকোভিচ এবার ইউএস ওপেন খেলবেন না ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায়। জোকারের বার্ষিক আয়ের পরিমাণ ২৭.১ মিলিয়ন মার্কিন ডলার।

মহিলাদের শীর্ষে ওসাকা
ধনী টেনিস তারকাদের তালিকায় ফেডেরার পরেই রয়েছেন জাপানের নাওমি ওসাকা। মহিলা টেনিস তারকাদের মধ্যে তিনিই সবচেয়ে ধনী। ২৪ বছরের ওসাকা সম্প্রতি চারবারের এনবিএ চ্যাম্পিয়ন লেব্রন জেমসের সঙ্গে পার্টনারশিপে একটি মিডিয়া কোম্পানি এবং একটি স্পোর্টস এজেন্সি খুলেছেন। ওসাকার বিগত ১২ মাসে আয়ের পরিমাণ ৫৬.২ মিলিয়ন মার্কিন ডলার। বার্ষিক আয়ের নিরিখে ওসাকা পিছনে ফেলে দিয়েছেন ২৩টি সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনা উইলিয়ামসকে।

প্রথম দশের বাকিরা
সেরেনা উইলিয়ামস এবারের যুক্তরাষ্ট্র ওপেনের পর অবসর নেবেন। তাঁর বার্ষিক আয়ের পরিমাণ। ৩৫.১ মিলিয়ন মার্কিন ডলার। ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানু ধনী টেনিস তারকাদের তালিকায় এবারই প্রথম ঢুকে পড়েছেন। ব্রিটিশ টিনএজার রাদুকানুর বার্ষিক আয়ের পরিমাণ ২১.১ মিলয়ন মার্কিন ডলার। তিনি রয়েছেন তালিকার ষষ্ঠ স্থানে। বিশ্বের এক নম্বর টেনিস তারকা দানিল মেদভেদেভ ১৯.৩ মিলিয়ন মার্কিন ডলার বার্ষিক আয়ের সৌজন্যে তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। আট ও নয়ে রয়েছেন যথাক্রমে কেই নিশিকোরি (১৩.২ মিলিয়ন মার্কিন ডলার) ও ভেনাস উইলিয়ামস (১২ মিলিয়ন মার্কিন ডলার)। স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ রয়েছে দশম স্থানে, তাঁর বাৎসরিক আয় ১০.৯ মিলিয়ন মার্কিন ডলার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications