জেভেরেভ ইস্যুতে মুখ খুললেন নাদাল, প্রিয় বন্ধুর পাশে দাঁড়িয়েও কেন কঠোর শাস্তির দাবি জানালেন নাদাল

জেভেরেভ ইস্যুতে মুখ খুললেন নাদাল, প্রিয় বন্ধুর পাশে দাঁড়িয়েও কেন কঠোর শাস্তির দাবি জানালেন নাদাল

টেনিসের প্রতি রাফায়েল নাদালের ভালবাসার কথা অজানা নয় ক্রীড়াপ্রেমীদের। যেই খেলা তাঁকে সম্মান এবং ভালবাসা এনে দিয়েছে, সেই খেলাকে অন্য পর্যায়ে নিয়ে যেতে সর্বদা সচেষ্ট থেকেছেন নাদাল।

জেভেরেভ ইস্যুতে মুখ খুললেন নাদাল, প্রিয় বন্ধুর পাশে দাঁড়িয়েও কেন কঠোর শাস্তির দাবি জানালেন নাদাল

ফলে এই খেলাটিকে বা এই খেলার সঙ্গে যুক্ত মানুষদের অসম্মান করলে তা কখনওই মেনে নিতে পারেন না নাদাল। মেক্সিকোয় এটিপি ৫০০-এর ইভেন্ট মেক্সিকো ওপেনে হেরে যাওয়ার পর র্যাকেট দিয়ে ম্যাচ অফিসিয়াল চেয়ারে আঘাত করেন জার্মানির টেনিস তারকা আলেক্সজান্ডার জেভেরেভ। অল্পের জন্য অফিসিয়ালের পা আঘাত পাওয়া থেকে রক্ষ পেয়েছিল। বিশ্বের তৃতীয় সেরা (এটিপি ক্রমতালিকার বিচারে) টেনিস তারকার এই আচরণ একেবারেই ভাল ভাবে নেয়নি বিশ্ব টেনিসের নিয়ামক সংস্থা এবং আট সপ্তাহের জন্য নির্বাসিত করা হয় জেভেরেভকে।

এই প্রসঙ্গেই মুখ খুলে নাদাল জানিয়েছেন, যাঁরা টেনিস অফিসিয়ালদের হায়রানি করেন তাঁদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিৎ। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, জেভেরেভের বন্ধু এবং প্র্যাকটিস পার্টনার হিসেবে অলিম্পিক চ্যাম্পিয়নকে শাস্তি কাটাতে দেখারও কোনও ইচ্ছা তাঁর নেই। আট সপ্তাহের নিশেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি ২৫ হাজার ডলার জরিমান করা হয়েছে জেভেরেভকে।

ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে নামার আগে নাদাল জানিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের আচরণের জন্য আরও কঠিন শাস্তি আরোপ করা উচিৎ। তিনি বলেন, "এক দিক থেকে এই পুরো বিষয়টার সম্পর্কে আমার মতামত পেশ করাটা কঠিন। সাসচার (জেভেরেভ) সঙ্গে আমার ভাল সম্পর্ক রয়েছে, ওকে আমি পছন্দ করি এবং প্রায়ই ওর সঙ্গে আমি অনুশীলন করি। আমা ওকে শুভ কামনা জানাতে চাই এবং ও নিজেও জানে যেটা করেছে সেটা ঠিক করেনি, সত্যি এটাই, ও অনেক আগেই বুঝতে পেরেছে।

আমাদের উচিৎ ঠিকঠাক উদাহরণ রাখা কারণ বাচ্চারা আমাদের দেখে। এক দিক থেকে আমি অবশ্যই ওকে শাস্তি পেতে দেখতে চাইবো না আবার অন্য দিক থেকে এই ধরনের আচরণের জন্য কিছু কঠিন পদক্ষেপ দেখতে চাই আমি, শুধু ওর জন্য নয়, যে এমন ব্যবহার করবে তার জন্যই কারণ এটা খেলাটাকে এবং রেফারিদের বাঁচাবে।"

চলতি বছর প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলীয় ওপেন জিতে ইতিহাস তৈরি করেছে স্প্যানিশ কিংবদন্তি। অস্ট্রেলীয় ওপেন জেতার সঙ্গেই টেনিসের ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস নক্ষত্র হয়ে উঠেছেন নাদাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+